বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ টার্মিনালে ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

উচ্চকন্ঠ   08-Mar-2026   74

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে দাড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রাত সাড়ে ৩টার দিয়ে জে লাইন, রয়েল পরিবহণ ও গোল্ডেন লাইন বাসে আগুন দেয় কে বা কারা।
জানাযায়, রোববার রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩টি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় । এসসময় টার্মিনালে কয়েকটি দূরপাল্লার বাস এবং আন্ত-জেলা বাস ছাড়া লোকজন ছিল না । বাস ৩টি একবারেই পাশাপাশি দাড়িয়ে ছিল ।
জে লাইনের বাস মালিক জাহাঙ্গির হোসেন জানান, খবর পেয়ে আমি বাড়ী থেকে টার্মিনালে আসি । এসে দেখতে পাই আমার বাস সহ আরো দুটি বাস দাও দাও করে জ্বলছে । ফায়র সার্ভিসের লোকজন আগুন নেভানোর কাজ করছে ।
বাস-মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রকুনুজ্জামান রানু জানান, এ ধরনের ঘটনাকে আমরা ধিক্কার জানাই । শুনেছি শনিবার রাত সাড়ে ৮টার দিকে হারুনর রশীদের তেল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে একটি ছেলেকে মারধোরের জেরে ছেলেটি মারা যায় । সেই একই মালিকের একটি বাস টার্মিনালেও দাড়িয়ে ছিল।
দুটি ঘটনা একই কারণে ঘটতে পারে কিনা তা প্রশাসনকে খতিয়ে দেখতে হবে। দ্রুত এ ঘটনা একই সূত্রে গাঁথা কিনা সে ব্যপারে তদন্ত সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন দেখতে চাই ।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, রাত সাড়ে ৩ টার দিকে হঠাৎই খবর পাই যে টার্মিনালে বাসে আগুন ধরে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন সম্পুর্ণ নেভানো সম্ভব হয়। কিভাবে আগুন লেগেছে বা কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

office@ukantho.com


Photo

কোনো শয়তান যেন পালাতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র...

Photo

ঝিনাইদহে জামিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের জামিলা খাতুন...

Photo

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা -সিদ্ধান্ত সংসদে: মির্জা ফখরুল

এফএনএস: দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা-সংসদের প্রথম...

Photo

জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, শহীদরা জাতীয় বীর, আছে আইনি সুরক্ষার কথা

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত