প্রিয় ঝিনাইদহ
মালিয়াট ইউনিয়নে সেচ্ছাসেবক দলের কর্মি সভা অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 25-Aug-2025 58
একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিনিধি: আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ৩ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইদহ ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে অনুষ্ঠিতব্য র্যালী ও সমাবেশ সফল করার লক্ষ্যে ৮ নং মালিয়াট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সহকারী অধ্যাপক আব্দুল মজিদ শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য নাজমুল হোসেন তিতাস, ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা সাদেকুর রহমান, কালীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান রনি ও আব্দুস সামাদ।
সভাটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদল নেতা নাঈমুর রহমান পিয়াস।
office@ukantho.com