সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার

উচ্চকন্ঠ   02-Jul-2025   37

Photo

এফএনএস: রাজশাহীর কাটাখালী এলাকা থেকে অপহরণের শিকার ১৩ বছরের এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। একইসঙ্গে অপহরণ মামলার ‘মূল হোতা’ মো. বিশালকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার বিশাল কাশিয়াডাঙ্গা কাঁঠালবাড়িয়া এলাকার মৃত আলমের ছেলে। বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভুক্তভোগী কিশোরী অষ্টম শ্রেণির ছাত্রী। আত্মীয়তার সুবাদে অভিযুক্ত যুবক তার বাড়িতে নিয়মিত যাতায়াত করতো এবং বিভিন্ন সময়ে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। রাজি না হলে গত ২৪ জুন সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে থেকে অভিযুক্ত বিশাল ও তার সহযোগীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে অপহরণকারীরা ওই স্কুলছাত্রীকে ফেরত না দেওয়ার হুমকি দেয়। এ নিয়ে ২৬ জুন কাটাখালী থানায় মামলা হয়। র‌্যাব জানায়, মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে র‌্যাব-৫-এর একটি দল অভিযান চালিয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে এবং ‘মূল হোতা’ বিশালকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ”আমার সোনার বাংলায়, চাঁদাবাজদের ঠাই...

Photo

ঝিনাইদহে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ...

Photo

সৌদি বিরোধী বক্তব্য দিয়ে বিপাকে প্রবাসী আজিজ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের রাষ্ট্রবিরোধী বক্তব্য...

Photo

অপারেশন ফার্স্ট লাইট: নাটোর-পাবনায় গ্রেপ্তার ৭২

এফএনএস:পাবনার ঈশ্বরদী এলাকায় বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত