শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেপ্তার

উচ্চকন্ঠ   15-Aug-2026   20

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোররাতে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করছিলেন নায়েব আলী জোয়ার্দার। এ-সংক্রান্ত তথ্যের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশের একটি বিশেষ দল শনিবার ভোররাতে তার আরাপপুরের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, নায়েব আলী জোয়ার্দারের বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
আদালত শুনানি শেষে দুপুরে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, নায়েব আলী জোয়ার্দার ২০২৪ সালের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

office@ukantho.com


Photo

খুলনায় কুপিয়ে-গলা কেটে যুবককে হত্যা, পুলিশ বলছে বি কোম্পানির দ্বন্দ্ব

এফএনএস: খুলনার রূপসায় এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। জেলার...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক সহ বাংলাদেশি ও ভারতীয় নাগরিকসত ৪১ জন আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক পৃথক...

Photo

বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি

এফএনএস: শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি...

Photo

ঝিনাইদহে ২৪ কেজি গাঁজাসহ দুইজন গ্ৰেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত