মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ৫ দফা দাবী আদায়ে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

উচ্চকন্ঠ   27-Oct-2025   70

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা শাখার আয়োজনে সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর অধ্যাপক আলী আজম মো. আবুবকর।
এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক এ. এস. এম. মতিউর রহমান, ঝিনাইদহ-৪ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মো. আবু তালিব, ঝিনাইদহ-৩ আসনের এমপি পদপ্রার্থী প্রফেসর মতিয়ার রহমান। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও ঝিনাইদহ পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, জেলা সহকারী সেক্রেটারি কাজী ছগীর আহমেদ, জেলা বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম, জেলা উলামা বভাগের সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম, সদর উপজেলা আমীর ড. হাবিবুর রহমান, শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন, হরিনাকুন্ডু উপজেলার আমীর বাবুল হোসেন, কালীগঞ্জ উপজেলা আমীর আব্দুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে এ সনদকে আইনি ভিত্তি দিতে হবে। তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে এবং ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় রাখবে।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুরে ৫০০ ফুট রাস্তা চলাচলের অনুপযোগী, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী...

Photo

শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঝাউদিয়া...

Photo

নুরের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভিড় না করার অনুরোধ

এফএনএস: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আগের...

Photo

শোক জানানোর ভাষা হারিয়ে ফেলেছি: তারেক রহমান

এফএনএস: ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত