বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নুরের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভিড় না করার অনুরোধ

উচ্চকন্ঠ   05-Sep-2025   49

Photo

এফএনএস: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হয়েছে। তাকে আপাতত সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে নুরের পেজ থেকে এক এডমিন পোস্টে এসব তথ্য জানানো হয়েছে। এতে দলীয় নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীদের হাসপাতালে ভিড় না করতে অনুরোধ জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়েছে, নুরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হওয়ায় ডাক্তার এই মুহূর্তে তাকে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখতে বলেছেন। হাসপাতালে অনেক দর্শনার্থী আসার কারণে সে পরিবেশ ব্যাহত হচ্ছে। এতে আরও বলা হয়, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, দয়া করে হাসপাতালে ভিড় না করে যার যার অবস্থান থেকে আল্লাহর কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করুন। গত ২৯ আগস্ট সন্ধ্যায় প্রথম দফায় সংঘর্ষের পর রাত সাড়ে ৮টার দিকে দ্বিতীয় দফায় সংঘর্ষ বাধে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে। এ সময় নুরের কর্মী ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তখন জাপা কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন নুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এর মাঝখানে পড়ে নুর আহত হন। এর পর থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

office@ukantho.com


Photo

বাগেরহাটে নিজ ঘরে পাওয়া গেল দম্পতির লাশ

এফএনএস: বাগেরহাটের শরণখোলায় নিজ বাড়ি থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে...

Photo

ঝিনাইদহে সাড়ে ৮’শ কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির...

Photo

ঝিকরগাছায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবেন চাকুরিজীবী, শিক্ষক ও সাংবাদিকরা

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের সংকট মোকাবিলায় যশোরের...

Photo

যশোরে প্রেমিকের কাছ থেকে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ, গ্রেফতার ৬

এফএনএস: যশোরের অভয়নগরে প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রেমিকাকে (১৬)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত