মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সালিশে হাতুড়ি দিয়ে পিটিয়ে একজনকে হত্যা

উচ্চকন্ঠ   24-Oct-2025   108

Photo

এফএনএস: মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুকগ্রামে সালিশ বৈঠকে বাদশা মোল্যা (৫০) নামের একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গত পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জমির ধান কাটাকে কেন্দ্র করে স্থানীয় বর্গাচাষি আনোয়ার হোসেনের সঙ্গে শিউলি খাতুন নামে এক নারীর বিরোধ দেখা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসায় শুক্রবার দুপুরে সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে আনোয়ারের ছেলে আবির (২২) উত্তেজিত হয়ে শিউলি খাতুনের আপন মামা বাদশা মোল্যার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। স্থানীয়রা তখন বাদশাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর প্রতিপক্ষের লোকজন আনোয়ারের বাড়িতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মাগুরার সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণ পদবিশ্বাস বলেন, একজন ব্যক্তির মাথা এবং মুখে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। মাথার মধ্যে রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। বর্তমান মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।। মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, সালিশ নিয়ে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। পারিবারিকভাবে এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের টিম কাজ করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

আ. লীগের পুনর্বাসন মানবো না: হেফাজতের সমাবেশে হাসনাত

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত...

Photo

ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারো নেই: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির...

Photo

কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

হাবিব ওসমান, কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পত্রিকা...

Photo

কালীগঞ্জে অতিরিক্ত গতির গড়াই বাস উল্টে পুকুরে, আহত ১০

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অর্ধশতাধিক যাত্রী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত