সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে আগুন

উচ্চকন্ঠ   06-Feb-2025   53

Photo

উচ্চকন্ঠ ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে স্থানীয় ছাত্র-জনতার একাংশ।
শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি। তিনি জামালপুর-৫ (সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তার স্ত্রী বেগম তহুরা আলী ১৯৯৬-২০০১ ও ২০০৯-২০১৪ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিসংযোগের পেছনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম জানান, নরুন্দি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার পর কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনে গিয়ে আগুন ধরিয়ে দেয়।
সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

office@ukantho.com


Photo

দুর্নীতিবাজ এক উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ঝিনাইদহে বদলী: প্রতিহতের ঘোষণা শিক্ষকদের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঘাটে ঘাটে পানি খাওয়া দুর্নীতিবাজ...

Photo

ঝিনাইদহ জেলা কারাগারের ৭৯ জন কয়েদি পোস্টাল ব্যালটে ভোট দেবেন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো জাতীয়...

Photo

মহেশপুর আজমপুর ইউনিয়নে ধানের শীষের পথসভায় বিপুল জনসমাগম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর...

Photo

রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় হওয়ায় ‘জনপ্রত্যাশা পূরণ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এফএনএস: দ্রুত সময়ের মধ্যে শিশু রামিসা আক্তার ধর্ষণ-হত্যা মামলার রায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত