প্রিয় ঝিনাইদহ
"এনসিপি ল্যাপটপ-ছাগল চোরদের দল আর জামায়াত অপরাধীদের পুনর্বাসন কেন্দ্র" রাশেদ খান
উচ্চকন্ঠ 22-Oct-2026 14
বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, "এনসিপি বর্তমানে ল্যাপটপ চোর, ছাগল চোর ও নারি কেলেঙ্কারিদের দল। এই দলটি ৫ আগস্ট পরবর্তী বিপ্লবী সেজে বসে আছে। অন্যদিকে আওয়ামী লীগের অপরাধীদের পুনর্বাসন কারখানায় পরিণত হয়েছে জামায়াত।" জামাতের মোনাফেকি আচরণ ইতিমধ্যে দেশবাসীর কাছে উন্মোচিত হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে ঝিনাইদহ সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খান অভিযোগ করেন, দেশে বসে জামায়াতের আমির যে ভাষায় কথা বলছেন, একই ভাষায় হাসিনাও দিল্লিতে বসে একই কথা বলছেন। পার্থক্য নাই তো। এটা বুঝার জন্য গোয়েন্দা তথ্যের প্রয়োজন হয়না, পলিটিক্যাল সেন্স থাকলেই যথেষ্ট যে, জামায়াতের বক্তব্য ও হাসিনার ভাষার মধ্যে কোনো পার্থক্য নাই। আওয়ামী লীগ ষড়যন্ত্র করার পায়তারা করছে। আর জামায়াত ষড়যন্ত্র করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। অর্থাৎ, জামায়াত ষড়যন্ত্র করার সুযোগ সৃষ্টি করে দেবে, আর দেশে অরাজকতা সৃষ্টি করবে আওয়ামী লীগ।
স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে এনসিপি ও বিরোধীদের নানা বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে রাশেদ খান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী একজন অনন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিত্ব। বিরোধী দলের ৯০ জন সংসদ সদস্য মিলেও তার মেধা ও যোগ্যতার ধারেকাছে যেতে পারবেন না। রাজনৈতিক ও সাংবিধানিকভাবে তাকে মোকাবিলা করতে না পেরে তারা বিদ্যুৎ সংকট বা আন্তর্জাতিক কারণে সৃষ্ট লোডশেডিংয়ের মতো প্রতিটি ইস্যুতেই অন্যায়ভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে টেনে আনছেন। জামাতের এই মোনাফেকি আচরণ তাদেরকে আস্তাকুড়ে নিক্ষেপ করবে।
শেখ হাসিনা সরকারের আমলের কথা উল্লেখ করে রাশেদ বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের আমলে নিজে গুমের শিকার হয়েছিলেন এবং তৎকালীন সরকারের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সাহসের সাথে সোচ্চার ছিলেন। অথচ জামায়াতের কোনো নেতাকে সেই স্বৈরাচারী জামানায় এভাবে রাজপথে বা বক্তব্যে প্রতিবাদ জানাতে দেখা যায়নি।"
এনসিপি নেতাদের তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন, "নাসিরুদ্দিন পাটোয়ারী ছাত্রজীবনে বিশ্ববিদ্যালয় থেকে ল্যাপটপ চুরি এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ছাগল চুরির ঘটনায় যুক্ত ছিলেন। তাছাড়া এনসিপির বহু নেতা নারী কেলেঙ্কারি, ডিসি নিয়োগে তদবির, থানায় চাঁদাবাজ ছাড়ানো এবং সাবেক এমপির বাসায় সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির মতো অপরাধের সাথে জড়িত।"
এনসিপি ইতিমধ্যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, দলটির নীতি ও আচরণ এখন জামায়াতের পকেটে চলে গেছে। আগামীতে এনসিপির অস্তিত্ব জামায়াতে বিলীন হবে বলে তিনি মন্তব্য করেন।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে টেনে রাশেদ খান বলেন, গণঅভ্যুত্থানের চেতনাকে ব্যর্থ করতে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের মতো ব্যক্তিরা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছিলেন। গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের যারা 'রাজাকারের বাচ্চা' বলে গালি দিয়েছিল, তারা এখন জামায়াতের সাথে হাত মিলিয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, "জামায়াত এখন 'ক্ষমা প্রার্থনার' অজুহাতে আওয়ামী লীগের সাবেক অপরাধী ও সুযোগ সন্ধানীদের আশ্রয় দিচ্ছে এবং একটি পুনর্বাসন সেন্টারে পরিণত হয়েছে।" ৫ আগস্ট বিপ্লব সফল হওয়ার পর একমাত্র জামাতের পক্ষ থেকেই আমলীগকে ক্ষমা ঘোষণা করা হয়েছিল। তাদের কারণেই হিসেবে আওয়ামী লীগের বিচার বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি ঝিনাইদহের উন্নয়নের ব্যাপারে সজাগ ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে বলেন, ইতিমধ্যে ঝিনাইদহ পৌরসভাসহ জেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট স্কুল কলেজ উন্নয়নে সংশ্লিষ্ট বিভাগ গুলোতে ডিও লেটার জমা দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে উদ্বোধনকৃত প্রতিষ্ঠানগুলো চালুর ব্যাপারে বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান।
উল্লেখ্য ঝিনাইদহে অন্তত ৭টি সরকারী প্রতিষ্ঠান যেগুলো প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছিলেন ওই প্রতিষ্ঠানগুলো অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে।
ঝিনাইদহ সার্কিট হাউসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
office@ukantho.com