সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

চাকা খুলে রিক্সায় ট্রাকের ধাক্কা: ৩ জন আহত

উচ্চকন্ঠ   13-May-2025   53

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে চাকা খুলে নিয়ন্ত্রণ হারানো সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালক ও যাত্রীসহ তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার চেয়ারম্যানঘাটা এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) সকালে সিমেন্টবোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। সাতকানিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় হঠাৎ করে ট্রাকটির একটি চাকা খুলে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। দ্রুতগতির ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে রিকশাচালকসহ তিনজন আহত হন।
আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন বলে জানা গেছে।
সাতকানিয়া থানার ওসি মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'সড়কে ট্রাকের চাকা খুলে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।'
স্থানীয়রা জানান, মহাসড়কের এই অংশে প্রায়ই ভারী যানবাহনের গতির কারণে দুর্ঘটনা ঘটে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজে শিবিরের ইফতার মাহফিল.

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজে শিক্ষক-শিক্ষার্থী...

Photo

ঝিনাইদহে সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের স্মারকলিপি প্রদান

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের...

Photo

ভারতীয় গণমাধ্যমগুলো এখন বিনোদনের মাধ্যমে পরিণত হয়েছে: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন, ভারতীয় গণমাধ্যমগুলো...

Photo

রাষ্ট্রপতি পদক পাচ্ছেন আন্দোলনকারীদের না পেটানো পুলিশ সদস্য

এফএনএস: সামাজিক যোগাযোগমাধ্যমে এক পুলিশ সদস্যের দায়িত্ব পালন করার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত