রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে হানাদারমুক্ত দিবস পালন

উচ্চকন্ঠ   06-Dec-2025   74

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গর্ব আর শ্রদ্ধায় ঝিনাইদহে পালিত হলো হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ৬ নভেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে ঝিনাইদহকে মুক্ত ঘোষণা করেন সাহসী মুক্তিযোদ্ধারা। দিনটিকে স্মরণীয় করে রাখতে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
পরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক এ বি এম খালিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের আহ্বায়ক আব্দুল মজিদ মাস্টার, যুগ্ম আহ্বায়ক কামালুজ্জামান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশাসহ অন্যান্য বক্তারা অংশ নেন। সেসময় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, শহীদদের ত্যাগকে স্মরণ করে প্রজন্মকে দেশ গড়ার কাজে সম্পৃক্ত করতে হবে। স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই হবে আজকের প্রতিজ্ঞা।

office@ukantho.com


Photo

জনগণের ম্যান্ডেট কোনোভাবেই নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

এফএনএস: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের...

Photo

কালিগঞ্জ নির্বাহী অফিসার কর্তৃক ব্র্যাকের কারিগরি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরিদর্শন

আশরাফুল নয়ন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালিগঞ্জে উপজেলা নির্বাহী...

Photo

শেরপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত: বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

এফএনএস: শেরপুর সদরে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ...

Photo

গুলশান লেকের পাশে ছাত্রদলকর্মীকে কুপিয়ে হত্যা

এফএনএস: রাজধানীর গুলশান লেকের পাশে সৌরভ নামে জাতীয়তাবাদী ছাত্রদলের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত