শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বৃদ্ধাশ্রমের মায়েদের দুই টাকায় হাসি উপহার দিলো প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন

উচ্চকন্ঠ   29-Jan-2025   48

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ-: বৃদ্ধাশ্রমের মায়েদের নিয়ে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন এর নিয়মিত কর্মসূচি দুই টাকায় হাসি এর দুপুরের খাবারের আয়োজন করা হয়। প্রতি মাসের নিয়মিত আয়োজনের ১৩ তম পর্বে মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রম ও পুনর্বাসন কেন্দ্রে প্রায় ২৫ জন বৃদ্ধা মায়েদের নিয়ে দুপুরের খাবার সাদা ভাত, ডিম, মিশ্র সবজি, গোস্ত ও দইয়ের আয়োজন করা হয়। বৃদ্ধাশ্রমের মায়েরা দুই টাকায় হাসি কর্মসূচির খাবার খেতে পেরে সন্তষ্টি প্রকাশ করেন।
সেসময় উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, দুই টাকায় হাসি পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ রাশেদ আহম্মেদ, মোঃ মনিরুল ইসলাম, মোঃ ওসমান গনি, মোঃ শামীম রেজা, তুহিন মোল্যা, নাবিল রাফসান প্লাবন, শাহরিয়ার আহমেদ সুমন, আবু সালেহ সম্পদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড’র ঝিনাইদহ জোনাল ম্যানেজার মোঃ আবু জাফর (কামাল)। প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে দুই টাকায় হাসি কর্মসূচি দীর্ঘ এক বছর সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালিত হয়ে আসেছে। পরবর্তী কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য। স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড’র ঝিনাইদহ জোনাল ম্যানেজার আবু জাফর (কামাল) বলেন, দুই টাকায় হাসি কর্মসূচি প্রতিনিয়ত এগিয়ে যাক এবং আরো সুন্দর ও সুষ্ঠভাবে যেন পরিচালিত হয়। এছাড়াও তিনি প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন।

office@ukantho.com


Photo

ব্যাংকে ঢুকে ম্যানেজারকে পিটিয়ে আহত করলেন যুবদল নেতা

এফএনএস: ঋণ খেলাপির মামলা দায়ের করায় পাবনার চাটমোহর উপজেলায় একটি ব্যাংকে...

Photo

মঞ্চ ৭১ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে এক সপ্তাহের আল্টিমেটাম মঞ্চ ২৪ এর

এফএনএস: মঞ্চ ৭১ সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে...

Photo

বগুড়ায় বাড়িতে ঢুকে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, টাকা লুট

এফএনএস: বগুড়ায় টিনের চাল কেটে ঘরে ঢুকে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা...

Photo

৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়টি জনগণ বলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে নিজে ব্যক্তিগতভাবে কিছু...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত