রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

খাদ্যগুদাম কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগে দুই যুবদল নেতার বিরুদ্ধে মামলা

উচ্চকন্ঠ   20-Sep-2025   53

Photo

এফএনএস:রাজশাহীর দুর্গাপুর সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ভয়ভীতি দেখিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম বাদী হয়ে দুই যুবদল নেতার বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা করেছেন। পুলিশ বলছে, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।মামলার দুই আসামি হলেন- রেজাউল করিম (৩৩) ও সজিব আলী (২৮)। রেজাউলের বাড়ি দুর্গাপুর পৌরসভার পূর্বসিংগা মহল্লায়, সজিবের বাড়ি পশ্চিমসিংগা এলাকায়। রেজাউল দুর্গাপুর পৌর যুবদলের আহহ্বায়ক কমিটির সাবেক সদস্য আর সজিব যুবদলের নেতা হিসেবে পরিচিত।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট (বৃহস্পতিবার) সকাল প্রায় ১১টার দিকে মো. রেজাউল করিম ও মো. সজিব আলী নামের দুই যুবক বিনা অনুমতিতে দুর্গাপুর উপজেলা খাদ্যগুদামে প্রবেশ করেন। গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলামের অফিসকক্ষে ঢুকে প্রথমে তারা অভিযোগকারীর সামনের চেয়ারে বসেন। এরপর রেজাউল করিম নিজেকে দুর্গাপুর পৌর যুবদলের সাবেক সেক্রেটারি পরিচয় দিয়ে ওই কর্মকর্তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ তোলেন।একপর্যায়ে ওই দুজন রফিকুল ইসলামের কাছে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দেন। এমনকি গুদামের বাইরে গেলে তাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।ঘটনার প্রত্যক্ষদর্শী সাজাহান আলম (৫২) এবং বাবুল কুমার প্রামাণিক (৪৫) জানান, ওই দুই ব্যক্তি প্রকাশ্যেই সরকারি কর্মকর্তার কাছে টাকা দাবি করেন এবং তাকে ভয়ভীতি দেখান। তারা বলেন, সরকারি দফতরের ভেতরে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃসাহসিক। প্রয়োজনে তারা আদালতে সাক্ষ্য দিতে প্রস্তুত।দুর্গাপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার বাদী রফিকুল ইসলাম বলেন, আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে সৎভাবে দায়িত্ব পালন করছি। অথচ কর্মস্থলে বসেই আমাকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দিতে বাধ্য করার চেষ্টা করা হয়েছে। টাকা না দেওয়ায় আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে আমি ভীষণ ভীত ও শঙ্কিত। আমি দ্রুত পুলিশি পদক্ষেপ আশা করছি।এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি আতিকুল ইসলাম বলেন, খাদ্যগুদামের খাদ্য কর্মকর্তা বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগ পাওয়ার পর মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তসাপেক্ষে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে দুর্গাপুর থানা বিএনপির আহহ্বায়ক আয়নাল হক বলেন, চাঁদাবাজ ও লুটতরাজকারীদের বিএনপিতে ঠাঁই হবে না। এ বিষয়ে আমরা গুরুত্ব সহকারে বৈঠক করছি। বৈঠক শেষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।যুবদল নেতা রেজাউল করিমের দাবি, ৭ টন চাল চুরির বিষয়টি ভিডিও করে সামনে আনার কারণে চাঁদাবাজির মিথ্যা মামলা করা হয়েছে। উল্টো সেদিন চাল চুরির বিষয়টি ধামাচাপা দিতে টাকা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান তিনি।

office@ukantho.com


Photo

সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী...

Photo

একটি মহলের ইন্ধনে তুচ্ছ কারণে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হচ্ছে-অভিযোগ জামায়াতের

এফএনএস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ে...

Photo

ফ্লাইটে বোমা হামলার হুমকি, উদ্বেগ-উৎকণ্ঠার ৬ ঘণ্টা

এফএনএস: ইতালির রোম থেকে ঢাকায় আসছিল বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট...

Photo

৪ অক্টোবর কালীগঞ্জ প্রবীন হিতৈষী সংঘের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জ¦রা বিজ্ঞান প্রতিষ্ঠানের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত