প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে কালিকাপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজির মতবিনিময় সভা
উচ্চকন্ঠ 24-Aug-2026 24
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে কালিকাপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে অ্যাক্টিভ সিটিজেন গ্রুপের (এসিজি) অধিপরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝিনাইদহের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সনাক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত বিদ্যালয়ভিত্তিক নাগরিক প্ল্যাটফর্ম এসিজি এ সভার আয়োজন করে।
সভায় এসিজির অ্যাপভিত্তিক বেইজলাইন জরিপ, কমিউনিটি অ্যাকশন মিটিং ও কমিউনিটি মনিটরিংয়ের মাধ্যমে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নযোগ্য দিক তুলে ধরা হয়। একই সঙ্গে এসব বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন অ্যাক্টিভ সিটিজেন গ্রুপের সমন্বয়ক নার্গিস সুলতানা। বিদ্যালয়ের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও উন্নয়নযোগ্য বিষয় তুলে ধরেন সনাকের প্রাথমিক শিক্ষা উপকমিটির আহ্বায়ক নাসরিন ইসলাম।
এ সময় বক্তব্য দেন সনাক সদস্য মো. আবু তাহের ও সনাক, ঝিনাইদহের সভাপতি এন. এম. শাহজালাল। সভায় বিদ্যালয়ের শিক্ষক, ইয়েস সদস্য এবং টিআইবির কর্মসূচি বাস্তবায়ন সহকারী মো. আকিমুল ইসলাম পলাশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক কানিজ ফাতেমা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা তুলে ধরার পাশাপাশি এসিজির উত্থাপিত বিষয়গুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। বিদ্যালয়ের উন্নয়নে এসিজি, সনাক ও টিআইবির সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
office@ukantho.com