বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির

উচ্চকন্ঠ   07-May-2025   50

Photo

এফএনএস: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘিœত না হয়, সে জন্য সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। বুধবার বিকালে রাজধানীর গুলশানে বাংলাদেশ পুলিশের বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতা ও আইজিপি কাপের চূড়ান্ত পর্ব অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, ভারতের সঙ্গে আমাদের সীমান্তবর্তী জেলা ৩০টি এবং মিয়ানমারের সঙ্গে তিনটি। ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘিœত না হয় সে জন্য সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করবো, যেন আমাদের নিরাপত্তা বিঘিœত না হয়। পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতা এবং আইজিপি কাপ-২০২৪ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রানার্স আপ হয়েছে স্পেশাল ব্রাঞ্চ (এসবি)। বুধবার বিকালে গুলশানে বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ৫-৭ মে পর্যন্ত এ প্রতিযোগিতায় ছয়টি ইভেন্টে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইজিপি ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি বাহারুল আলম। সভাপতিত্ব করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ শুটিং ক্লাবের সভাপতি মো. মোস্তফা কামাল।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ বাফার গুদামে আওয়ামী প্রেতাত্মা ভর করেছে: ইউরিয়া সার সরবরাহ না পেয়ে ২ জেলার হাজার হাজার কৃষকের মাঝে হাহাকার

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ বাফার গুদামে কথিত এক বিএনপি নেতা ও হ্যাণ্ডলিং...

Photo

কালীগঞ্জে সরকারী সহায়তায় কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কর্তন শুরু

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সরকারের কৃষি সহায়তায়...

Photo

কালীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস ও জাতীয় শহীদ সেনা দিবস ২০২৫ উদযাপন

শাহিনুর রহমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় স্থানীয়...

Photo

৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হ/ত্যা/র বি/চার/কা/র্য শেষ হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

এফএনএস: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত