শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় মেছোবাঘ পিটিয়ে হত্যা

উচ্চকন্ঠ   21-May-2026   32

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে| বুধবার উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর-মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে| এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে|
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পুরাতন বাখরবাহ গ্রামের এক ব্যক্তি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন| পথে উত্তর-মির্জাপুর গ্রামের বটতলা এলাকায় পৌঁছালে হঠাৎ একটি মেছোবাঘ মোটরসাইকেলের সামনে চলে আসে| এতে মোটরসাইকেলের সঙ্গে প্রাণীটির সংঘর্ষ হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে আহত হন|
এ সময় আহত ব্যক্তির দিকে মেছোবাঘটি এগিয়ে গেলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে| পরে গ্রামবাসী লাঠিসোটা নিয়ে প্রাণীটিকে ঘিরে ফেলে এবং একপর্যায়ে পিটিয়ে হত্যা করে|
ঘটনার পর এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়| স্থানীয়দের অনেকেই ধারণা করছেন, আশপাশের ঝোপঝাড় ও প্রাকৃতিক আবাসস্থল কমে যাওয়া এবং খাদ্য সংকটের কারণেই মেছোবাঘটি লোকালয়ে চলে আসে|
এ বিষয়ে শৈলকুপা বন বিভাগের কর্মকর্তা মোখলেচুর রহমান বলেন, “মুঠোফোনে ঘটনাটি জানতে পেরেছি| গ্রামবাসী মেছোবাঘটিকে পিটিয়ে মেরে ফেলেছে, যা অত্যন্ত দুঃখজনক|” তিনি বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান|

office@ukantho.com


Photo

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজী...

Photo

আ. লীগ ১৫ বছর দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল: গোলাম পরওয়ার

এফএনএস: আওয়ামী লীগ গত ১৫ বছর দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল। তারা...

Photo

৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়টি জনগণ বলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে নিজে ব্যক্তিগতভাবে কিছু...

Photo

আবারো উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়ন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত