বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

দুর্নীতিবাজ এক উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ঝিনাইদহে বদলী: প্রতিহতের ঘোষণা শিক্ষকদের

উচ্চকন্ঠ   14-Jul-2025   58

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঘাটে ঘাটে পানি খাওয়া দুর্নীতিবাজ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান মিলনকে অবশেষে ঝিনাইদহ সদর উপজেলায় বদলী করা হয়েছে। মোটা অংকের টাকার বিনিময়ে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর তাকে ঝিনাইদহে বদলী করেছেন বলে অভিযোগ উঠেছে।
গত বুধবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন (প্রশাসন-১) সাক্ষরিত এক অফিস আদশে সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্তারুজ্জামান মিলনকে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ঝিনাইদহে যোগদান করার নির্দেশনা দিয়েছে।
এদিকে ঝিনাইদহের প্রাথমিক শিক্ষকরা এই দুর্নীতিবাজ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রতিহত করার হুসিয়ারী দিয়েছেন। তাদের ভাষ্য, গত চার বছর আগে অফিসার মোঃ আখতারুজ্জামান মিলন শ্যামনগর উপজেলায় কর্মরত ছিলেন। দুর্নীতির দায়ে তাকে ভোলা জেলায় বদলি করা হলেও সেখানেও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। সর্বশেষ তাকে গোয়াইনঘাট উপজেলায় বদলি করা হয়।
ঝিনাইদহ সদর উপজেলার কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করে বলেন, তারা দুর্নীতিবাজ উপজেলা শিক্ষা অফিসার মিলনকে ঝিনাইদহ সদরে চান না। বর্তমান উপজেলা শিক্ষা অফিসার মুস্তাক আহম্মেদকে তারা বহালের দাবী জানান।
উল্লেখ্য, বহুল আলোচিত শিক্ষা কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামানের বিরুদ্ধে ২০১৯-২০ অর্থবছরে শিক্ষা অধিদপ্তরের দেওয়া বরাদ্দের অর্থ বিদ্যালয়গুলোর অনুকূলে ছাড় করার ক্ষেত্রে প্রায় অর্ধ কোটি টাকা ঘুষ আদায়ের অভিযোগ ওঠে।
এসময় সাতক্ষিরার শ্যামনগর উপজেলার হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাইসহ অসংখ্য প্রধান শিক্ষক ঘুষ আদায়ের বিষয়ে সরাসরি শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মুখ খোলেন।
২০১৮-১৯ অর্থবছরে স্লিপ খাতের বরাদ্দ থেকে ডিজিটাল হাজিরা মেশিন সরবরাহের অজুহাতে আলোচিত ওই কর্মকর্তা ১৯১টি বিদ্যালয় থেকে ২৭ লাখ টাকা অর্থ হাতিয়ে আত্মসাৎ করেন।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান মিলন জানান, তার বিরুদ্ধে এ সব অভিযোগ সঠিক নয়। নিয়ম মেনে তিনি বদলী হয়েছেন। তিনি ষড়যন্ত্রের শিকার। তিনি বলেন, ঝিনাইদহে আসলে দেখা ও কথা হবে।

office@ukantho.com


Photo

রাতে স্কুল মাঠে পুলিশের সাথে এমপির মাদকবিরোধী অভিযান

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা...

Photo

ঝিনাইদহে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ পাঁচদফা দাবী পুরণে সরকারী শিক্ষকদের সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর...

Photo

ফয়সালের ভিডিও যাচাই চলছে: ডিএমপি কমিশনার

এফএনএস:ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকান্ডের...

Photo

১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় রিকশাচালক গ্রেপ্তার

এফএনএস: রাজশাহীতে এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে সাড়ে ১০ লাখ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত