সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ফয়সালের ভিডিও যাচাই চলছে: ডিএমপি কমিশনার

উচ্চকন্ঠ   03-Jan-2026   77

Photo

এফএনএস:ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকান্ডের মামলার মূল আসামি ফয়সালের দুটি ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করবে না পুলিশ। এ কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শনিবারঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘এ-ফোর বসুন্ধরা পেপার ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান ডিএমপি কমিশনার।হাদি হত্যাকান্ডের ভিডিও বার্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, এই বিষয়ে এখন নো-কমেন্ট। ভিডিওগুলো আমরা পেয়েছি। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা চলছে। যাচাই শেষে আমরা বক্তব্য দেব।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা পেশাগত দায়িত্ব পালন করবেন-এটাই প্রত্যাশা। তবে কোনো ধরনের বাড়াবাড়ি বা ভুল তথ্যের কারণে যেন আমার সহকর্মীরা ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে অনুরোধ থাকবে।তিনি বলেন, গত কয়েক বছর দেশ অত্যন্ত টার্বুলেন্ট সময় পার করেছে। বিশেষ করে রাস্তা অবরোধ ও দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকার কারণে ঢাকাবাসী চরম দুর্ভোগের শিকার হয়েছে। অসুস্থ রোগী, গর্ভবতী মা-সবাই এর ভুক্তভোগী। এই কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে।ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার।তিনি বলেন, পুলিশের মধ্যে ব্যাপক রদবদল লটারির মাধ্যমে করা হয়েছে। ঢাকার বাস্তবতায় মফস্বল থেকে কর্মকর্তা এনে দায়িত্ব দেওয়া জটিল-তবুও সীমাবদ্ধতার মধ্যেই পুলিশ কাজ করে যাচ্ছে। আগামী ৪০ দিন যদি আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব হবে।নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নে শেখ মো. সাজ্জাত আলী বলেন, যাদের জীবনের প্রতি প্রকৃত হুমকি রয়েছে, এসবি যাচাইয়ের পর তাদের গানম্যান দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনারদের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।তিনি আরও বলেন, আমরা গরীব দেশ, গরীব পুলিশ ডিপার্টমেন্ট। সব জায়গায় লোক দিলে ভোটকেন্দ্র পাহারা দেব কে? তাই ব্যালেন্স করে সিদ্ধান্ত নিতে হচ্ছে।ডিএমপি কমিশনার দাবি করেন, বর্তমানে ঢাকা মহানগরীতে অপরাধ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। ছিনতাইসহ অন্যান্য অপরাধ কমেছে। সামনে যেন এই পরিস্থিতি ধরে রাখা যায়, সে জন্য সবাই দোয়া করবেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেলেন অ্যাডভোকেট এমএ মজিদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে...

Photo

মহেশপুর সীমান্ত থেকে প্রায় ৬ কোটি টাকা মুল্যের স্বর্ণের বার উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: কুমিল্লাপাড়া বিওপির একটি...

Photo

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে পূর্ববর্তী সরকার বিভেদ সৃষ্টির পায়তারা করেছিল: হামিদুল ইসলাম হামিদ

নিজস্ব প্রতিবেদক: হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ।...

Photo

মহেশপুরে বিজিবি’র অভিযানে ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার সহ ৫ বাংলাদেশী আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত