সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

জমি লিখে না দেওয়ায় স্বামীকে বিষ প্রয়োগে হত্যা

উচ্চকন্ঠ   07-Mar-2026   52

Photo

এফএনএস: চুয়াডাঙ্গায় জমি লিখে না দেওয়ায় স্বামীকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গত শুক্রবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোক্তার হোসেন (৫০) একই গ্রামের মৃত সাবদাল হোসেনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। এ ঘটনায় স্ত্রী তনুজা খাতুনকে গণধোলাই শেষে পুলিশে দিয়েছে গ্রামবাসী। স্থানীয়রা জানান, মোক্তার হোসেনের প্রথম স্ত্রী মারা যান। প্রথম পক্ষের তিন সন্তানও রয়েছে। পরে তনুজা খাতুনেক বিয়ে করেন মোক্তার। দ্বিতীয় স্ত্রীর নামে কিছু জমি দেন তিনি। পরে প্রথম পক্ষের সন্তানদের নামে জমি দিতে চাইলে দ্বিতীয় স্ত্রীর সাথে কলহ তৈরি হয় মোক্তারের। পরিবারের অন্য সদস্যদের অভিযোগ, গত শুক্রবার রাতে একই ঘটনার জেরে মোক্তারকে খাবারের সাথে বিষ পান করিয়ে হত্যা করেন তনুজা। ওই ঘটনায় তনুজাকে মারপিট শেষে পুলিশে দেন স্থানীয়রা। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রকৃত কারণ উন্মোচনে কাজ করছে পুলিশ। তবে, ওই ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ বা মামলা দেননি।

office@ukantho.com


Photo

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী...

Photo

নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ প্রার্থীকে সমর্থন দিন: মিজানুর রহমান আজহারী

এফএনএস: নির্বাচনের আগে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয়...

Photo

ঝিনাইদহে চাঞ্চল্যকর তোয়াজ হত্যা ১জন আটক, নেপথ্যে সমকামিতা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের বিষয়খালীর কেশবপুর গ্রামের...

Photo

প্রহসনের নির্বাচনের দায় স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা

এফএনএস: প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত