রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শহীদ নূর আলী কলেজের ২০২৫ এর এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরন

উচ্চকন্ঠ   19-Jun-2025   48

Photo

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ নূর আলী কলেজের ২০২৫ সালের এইচ.এস.সি. পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কলেজ মিলনায়তনে প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হামিদুল ইসলাম হামিদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য শওকত আলী বাচ্চু, ডিজি প্রতিনিধি মাসুদ হাসান জুয়েল ও অভিভাবক সদস্য রবিউল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু।
অনুষ্ঠানে অধ্যক্ষ জানান ২০২৫ সালে ২৭৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১০ জন, বানিজ্য বিভাগ থেকে ১ জন, মানবিক বিভাগ থেকে ১৩৫ জন, বিএমটি প্রথম বর্ষ থেকে ৬৮ জন এবং বিএমটি দ্বিতীয় বর্ষ থেকে ৬২ জন। প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা হচ্ছেন আগামী দিনের ভবিষ্যৎ, আপনারাই কালীগঞ্জের সকল মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবেন। তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এবং বিএনপির প্রধান ও তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজেদের যোগ্যতা দিয়ে দেশের সর্বোচ্চ সম্মান অর্জন করেছেন। সুতরাং চেষ্টা থাকলে তোমরাও নিজেদেরকে দেশ তথা পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে পারবে। তিনি সকল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ও নিজের জন্য দোয়া প্রার্থনা এবং পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

office@ukantho.com


Photo

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী প্রতিবেশী গ্রেফতার

এফএনএস: শেরপুরের নকলা উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০...

Photo

বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ ভুয়া সংগঠন: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি...

Photo

ঝিনাইদহে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের...

Photo

উত্তরায় চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

এফএনএস: রাজধানীর উত্তরা এলাকায় চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে ভয়াবহ ছিনতাইয়ের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত