বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কুড়িগ্রামে প্রেমিকের সহায়তায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

উচ্চকন্ঠ   27-Feb-2025   51

Photo

এফএনএস: কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক গৃহবধূ (২০) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার ভোর রাতে ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। গৃহবধূর অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে মইনুল হক (২২) নামে এক যুবকের প্রেমের সম্পর্ক চলছিল। গত মঙ্গলবার রাতে স্থানীয় একটি ইউক্যালিপ্টাস বাগানে মইনুলের সঙ্গে দেখা করতে যান ওই গৃহবধূ। কিন্তু মইনুল তার আরেক সহযোগী ইয়াকুবের (২৫) সঙ্গে যোগসাজশে করে আরও ৫ যুবককে সঙ্গে নিয়ে ধর্ষণের পরিকল্পনা করে। মঙ্গলবার রাতে গৃহবধূ মইনুলের সঙ্গে দেখা করতে গেলে ৭ যুবক মিলে গৃহবধূকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ গত বুধবার ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার ভোররাতে মইনুল ও ইয়াকুবসহ ৫ যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার অপর তিন আসামি হলো- হাসানুর রহমান (২০), সোহেল রানা (২১) ও লাল মিয়া (৪০)। অভিযুক্ত অপর দুই আসামি হলো- আতিয়ার রহমান (৩৫) ও আল আমিন (২০)। আসামিরা সবাই ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। ভুক্তভোগী গৃহবধূর পৈত্রিক নিবাস এলাকার ইউপি সদস্য আজিমুদ্দিন বলেন, গৃহবধূর স্বামীর সঙ্গে দাম্পত্যকলহ চলছে। পারিবারিকভাবে তাদের বিচ্ছেদের আলোচনা চলছে। তবে তার বিরুদ্ধে কোনও খারাপ অভিযোগ নেই। ওসি মামুনুর রশীদ বলেন, অভিযুক্ত আসামিদের মধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাসহ গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের হাজী আরশাদ আলী ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ-ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হাজী আরশাদ আলী...

Photo

ঝিনাইদহে কৃষকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে কৃষকদল নেতা মানিক মোল্লার...

Photo

ফ্যামিলি কার্ডে গাফিলতি ঝিনাইদহ সমাজসেবার দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারের অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি...

Photo

ঝিনাইদহে ব্যাবসায়ী সুদীপের ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে গড়িমিসি’র অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের ব্যবসায়ী সুদীপ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত