রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

জ্বালানি নিয়ে উদ্বেগের কারণ নেই: সমবায় প্রতিমন্ত্রী

উচ্চকন্ঠ   13-Apr-2026   94

Photo

এফএনএস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেল নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও দেশে মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। সরকার পরিকল্পনা অনুযায়ী আগামী জুন পর্যন্ত জ্বালানি তেল সাশ্রয় ও সরবরাহ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মীর শাহে আলম ফাউন্ডেশনের আয়োজনে এবং গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ জানান। প্রতিমন্ত্রী বলেন, তেল নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। সবাই তেল পাচ্ছে, সরবরাহ ও মজুদ ঠিক আছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। সরকার জ্বালানির দাম বাড়ায়নি বরং ভর্তুকি দিয়ে বেশি দামে তেল কিনে সরবরাহ দিচ্ছে। এতে জুন পর্যন্ত ব্যয় হবে প্রায় ৩৬ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামী ২০ তারিখে তারেক রহমান বগুড়ায় আসতে পারেন। এ সময় ই-বেল বন্ড উদ্বোধনসহ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি চালু হতে পারে। তিনি আরও বলেন, বেসরকারি সংস্থার সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। মহাস্থান মোকামতলায় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও কৃষি মন্ত্রণালয় কাজ করছে। এছাড়া বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ করার পরিকল্পনাও রয়েছে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আশরাফুজ্জামান বাবু, ঝিকররগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার...

Photo

ঝিনাইদহে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষক বহিষ্কার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে তিন ছাত্রীকে যৌন হয়রানি...

Photo

কালীগঞ্জে ছয়দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ছয় দফা দাবি আদায়ে ঝিনাইদহের কালীগঞ্জে...

Photo

ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত