প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে ছয়দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
উচ্চকন্ঠ 24-Jun-2025 61
জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ছয় দফা দাবি আদায়ে ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষ চত্বরে তাদের দাবি সম্বলিত ব্যানার ও লিফলেট নিয়ে উপজেলার সকল স্বাস্থ্য সহকারীরা অংশ নেয়। প্রায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচিতে বক্তারা বলেন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষনের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান করতে হবে। সেইসাথে ১১ তম গ্রেডে বেতন স্কেল উন্নীত করা সহ ৬ দফা দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষনা দিতে বাধ্য হবেন তারা
বাংলাদেশ হেলথ এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন, হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশনের কালীগঞ্জ উপজেলা সভাপতি আব্দুর রউফ, সাধারন সম্পাদক ফুরকান আলী ও ফারুক হোসেন সহ অন্যান্যরা।
office@ukantho.com