মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

লাইফস্টাইল

ঝিনাইদহে খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

উচ্চকন্ঠ   30-Jan-2025   59

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহে ৫ দিন ব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)’র আয়োজনে ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয় ঝিনাইদহের বিভিন্ন সরকারি দপ্তরের ৩০ জন কর্মকর্তা। সমাপনী দিনে কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা: তানভীর হাসান। সমাপনী দিনের অনুষ্ঠানে বারটান’র উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা সোনিয়ার শারমিন, সরকারী বৈজ্ঞানিক কর্মকর্তা বেলাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গত ২৬ জানুয়ারি বারটানের নির্বাহী পরিচালক রেহেনা আকতার এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ড. আব্দুস সামাদ, ড. শফিকুল ইসলাম, ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টী চন্দ্র রায়সহ প্রশিক্ষকরা খাদ্য, ফলিত পুষ্টি, নিরাপদ খাদ্য, মা ও শিশুদের যত্নসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করেন।
আয়োজকরা জানায়, আগামী দিনে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে পুষ্টি সচেতনতা বিষয়ক এই বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়ায় এ প্রশিক্ষণের উদ্দেশ্যে।

office@ukantho.com


Photo

সর্বনিম্ন তাপমাত্রায় জবুথবু পাবনা

এফএনএস: পাবনায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার...

Photo

দুই শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন শ্রমিকদল নেতা

এফএনএস: গাইবান্ধায় দুই শতাধিক নেতাকর্মীকে নিয়ে জামায়াতে ইসলামীতে...

Photo

কালীগঞ্জে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ...

Photo

ঝিনাইদহে আল ইমরানের পক্ষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ১৫ আগস্ট উপলক্ষে ঝিনাইদহ শহরের বিভিন্ন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত