মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের নির্দেশ আইনমন্ত্রী

উচ্চকন্ঠ   21-May-2026   32

Photo

এফএনএস: রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রুততম সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের বিচার কার্য সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীতে প্রতিবেশীর ফ্ল্যাটের খাটের নিচ থেকে আবদুল হান্নান মোল্লা ও পারভিন বেগম দম্পতির মেয়ে রামিসা আক্তারের মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে গ্রেপ্তার সোহেল ঘটনার কথা স্বীকার করেন।

office@ukantho.com


Photo

একুশের প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে...

Photo

নিষিদ্ধ ঝিনাইদহ জেলা ছাত্রলীগ সভাপতির গুলি করে হত্যার অডিও ভাইরাল

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের...

Photo

ঝিনাইদহে বিএনপি নেতা জয়ন্ত কুন্ডুর সমাবেশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

বেসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী...

Photo

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত