রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ধর্ষণ চেষ্টা মামলায় মহেশপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

উচ্চকন্ঠ   09-May-2026   43

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার খালিশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার ১১টার দিকে মহেশপুর থানায় এসে ধর্ষণ চেষ্টার মামলাটি করেন এক গৃহবধূ। তিনি নাটিমা ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য। অভিযুক্ত সাজ্জাদুর ইসলাম সাজ্জাদ মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়,গত ৫ মে উপজেলার খালিশপুর বাজারের গোহাটের পাশের একটি বাড়িতে উপস্থিত হয়ে সাজ্জাদ তাকে ধর্ষণের চেষ্টা করেন। ঘটনার সময় স্থানীয়রা টের পেলেও লোকলজ্জায় তিনি সেসময় পুলিশের দ্বারস্থ হননি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মেহেদী হাসান বলেন,আওয়ামী লীগ নেতা সাজ্জাদের বিরুদ্ধে এক নারী ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

office@ukantho.com


Photo

২৯৭ আসনের ফল ঘোষণা, ২১০ আসনে জয়ী বিএনপি

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল...

Photo

রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় হওয়ায় ‘জনপ্রত্যাশা পূরণ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এফএনএস: দ্রুত সময়ের মধ্যে শিশু রামিসা আক্তার ধর্ষণ-হত্যা মামলার রায়...

Photo

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

এফএনএস: রাজধানীর কদমতলীর পাটের বাগ এলাকায় পূর্ব শত্রæতার জেরে শান্ত...

Photo

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবা-চাচাসহ তিনজনের মৃত্যুদন্ড

এফএনএস: কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত