রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

এএসপির বিরুদ্ধে বাসচালককে পেটানোর অভিযোগ, তদন্তে কমিটি

উচ্চকন্ঠ   07-Jan-2026   71

Photo

এফএনএস: নওগাঁয় সহকারী পুলিশ সুপার কর্তৃক বাসচালককে অফিসে ডেকে পেটানোর অভিযোগ আমলে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। বুধবার দুপুরে ‘পুলিশ মিডিয়া গ্রুপ’ নামে গণমাধ্যম কর্মীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এ সংক্রান্ত বিবৃতি দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বিবৃতিতে তিনি জানান, গত ৪ জানুয়ারি নওগাঁ জেলার সাপাহার সার্কেলের এএসপি এবং একজন বাস চালকের মধ্যে সংঘটিত অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা সংগঠিত হয় মর্মে বিভিন্ন মিডিয়ায় গত ৬ তারিখ খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি জেলা পুলিশ সুপারের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদ প্রকাশিত হওয়ার পরেই এ সংক্রান্ত অতিরিক্ত পুলিশ সুপারের (ক্রাইম) নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তাদের দ্রুততম সময়ের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি হিমাচল নামে রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাস সকাল সাড়ে ৯টায় নওগাঁর সাপাহার থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। ওই বাসের চালক ও হেলপারের অভিযোগ, সেদিন ওই বাসে যাত্রী হয়ে ওঠেন সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মনের স্বামী কলেজ শিক্ষক জয়ন্ত বর্মন। তবে তিনি কোনো টিকিট না কেটেই বাসে উঠেছিলেন ধানসুরা নামক স্থানে নেমে যাবেন বলে। বাসটি দিঘার মোড়ে পৌঁছালে জয়ন্ত বর্মন যে সিটে বসেছিলেন ওই সিটের যাত্রী বাসে উঠেন। এ সময় সিটটি ছেড়ে দিতে অনুরোধ করেন সুপারভাইজার সিয়াম। আর তাতেই ক্ষিপ্ত হয়ে জয়ন্ত বর্মন জানান, তিনি সার্কেল এসপির স্বামী। সুপারভাইজারকে বিভিন্ন কথা বলে হুমকি দিতে শুরু করেন জয়ন্ত। একপর্যায়ে সিট ছেড়ে বাসচালক বাদলের কাছে এগিয়ে যান জয়ন্ত। চালকের সঙ্গে চলে তুমুল বাগবিতন্ডা। এরপর নির্ধারিত গন্তব্য ধানসুরায় নেমে যাওয়ার আগে চালক ও সুপারভাইজারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে নেমে যান। তারা জানান, এরপর ওইদিন রাত ১০টায় ‘হিমাচল’ পরিবহনের ওই বাস পুনরায় সাপাহারে ফিরলে চালককে বাসস্ট্যান্ড থেকে অফিসে ডেকে নেন শ্যামলী রানী বর্মন। সেখানে পৌঁছানোর পর তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। স্বামী-স্ত্রী মিলে বেধড়ক পিটুনি শুরু করে চালক বাদলকে।

office@ukantho.com


Photo

হ্যাঁ ভোট মানে সংস্কার, আর ‘না’ মানে স্বৈরাচারী কাঠামো অব্যাহত: বদিউল

এফএনএস: সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক অর্থনীতিবিদ ড. বদিউল আলম...

Photo

শৈলকুপায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন...

Photo

শৈলকূপায় কৃষকের ফলন্ত লাউক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা, প্রায় ২ লাখ টাকার ক্ষতির দাবি

বাসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দিগনগর...

Photo

ড. ইউনূসের সংস্কার উদ্যোগে জাপানের প্রধানমন্ত্রীর পূর্ণ সমর্থন

এফএনএস: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত