রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

উচ্চকন্ঠ   09-Feb-2026   61

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে জামায়াতে ইসলামীর উদ্যোগে গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কর্মী ও সমর্থকেরা উপজেলা শহরের নতুন বাজার এলাকায় জড়ো হয়। পরে সেখান থেকে গনমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শৈলকুপা আসনের জামায়াত ইসলামী বাংলাদেশ এর সংসদ সদস্য প্রার্থী এএসএম মতিউর রহমান,আসন পরিচালক মোহাদ্দেস মাওলানা মো: রবিউল ইসলাম,এনসিপি নেতা লাবাবুল বাসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় জামায়াত ইসলামী বাংলাদেশ প্রার্থী এএসএম মতিউর রহমান বলেন,দীর্ঘদিন ধরে দেশে নৈতিক অবক্ষয়,সামাজিক বৈষম্য ও নিরাপত্তাহীনতা বেড়েছে। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। এ জন্য তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

office@ukantho.com


Photo

শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে সড়ক অবরোধ

এফএনএস: অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের...

Photo

একটি কুচক্রী মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে-রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: একটি কুচক্রী মহল নির্বাচন বানচাল...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ফেন্সিডিল উদ্ধারসহ চার বাংলাদেশি আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক বিরোধী...

Photo

আইনশৃঙ্খলার উন্নয়নে সকলের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও রেজওয়ানা নাহিদ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নবাগত উপজেলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত