মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ইসলামী বিশ্ববিদ্যালয় পিএইচডি ফেলো সুকান্ত কুমারের প্রি-সাবমিসন সেমিনার অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   28-Jan-2026   67

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের পিএইচডি ফেলো সুকান্ত কুমারের “জব স্ট্রেস এন্ড জব সেটিসফেক্শন অব প্রাইমারি স্কুল টিচার্স: এ এম্পরিক্যাল স্টাডি” গবেষণাপ্রত্রের চুড়ান্তপর্যায়ের প্রি-সাবমিসন সেমিনার মঙ্গলবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)তে অনুষ্ঠিত হয়েছে। পাবিপ্রবি ব্যবসায় প্রশাসন বিভাগের তত্বাবধানে বিভাগীয় ডিজিট্যাল ক্লাসরুম এ সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান ভারপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)'র বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. ধনঞ্জয় কুমারের তত্বাবধানে পাবিপ্রবি ব্যবসায় প্রশাসনে বিভাগের ডিন অধ্যাপক ড. হাসিবুর রহমান কো-সুপারভাইজার ছিলেন।
পাবিপ্রবি ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মুশফিকুর রহমান অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন। ইবি বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, পাবিপ্রবি ব্যবসায় প্রশাসনে বিভাগের ডিন অধ্যাপক ড. হাসিবুর রহমানসহ বেশ করয়কজন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীসহ ৫৫জন ওই সেমিনারে অংশ নেন।
গবেষণাপ্রত্র বিষয়ে আলোচনায় বলা হয়-পিএইচডি ফেলো সুকান্ত কুমারের “জব স্ট্রেস এন্ড জব সেটিসফেক্শন অব প্রাইমারি স্কুল টিচার্স: এ এম্পরিক্যাল স্টাডি” গবেষণাপ্রত্রচি ঝিনাইদহ জেলার শিক্ষকদের জীবনচিত্র ও বাস্তবতা হলেও প্রকৃতপক্ষে তা সমগ্র দেশের প্রাথমিক শিক্ষকদের আর্থিক সুবিধাদিসহ প্রাপ্ত সুবিধা, সমাজে তাদের অবস্থান, বিদ্যাপিঠের হাল ও হালটাল, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মনোভাব ও আচরণ, শিক্ষা বিভগীয় কর্মকর্তাদের আচরণ ইত্যাদি বিষয়ে ব্যাপকভাবে আলোকপাৎ করা হয়েছে। সমস্যাগুলো এই গবেষণাপ্রত্রে তুলে ধরা হয়েছে যা সমাধান হলে যেমন চাকরিরত শিক্ষতের জীবনমান, আর্থ-সামাজিক অবস্থা ও অবস্থানের উন্নয়ন হবে, তেমনি শিক্ষার্থীদের সুনাগরিক গড়ে তোলার ব্যাপারে ব্যাপক ভূমিকা রাখবে।

office@ukantho.com


Photo

যশোর যুবদলের বহিষ্কৃত নেতা জনি ঢাকা থেকে গ্রেপ্তার

এফএনএস: যশোরের ডিবি (গোয়েন্দা) পুলিশ ঢাকা থেকে ইস্কান্দার আলী জনি (৪২)...

Photo

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পুকুরে ঝাঁপ, যুবকের লাশ উদ্ধার

এফএনএস: গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে পুলিশের রাইফেল ছিনিয়ে নেওয়ার...

Photo

আমাদেরকে দায়িত্ব পালন করতে না দিলে সমাজটাই শেষ হয়ে যাবে: আইজিপি

এফএনএস: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, একটি...

Photo

এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন

এফএনএস: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত