মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মেহেরপুরে ককটেল ফাটিয়ে বিকাশ দোকানে ছিনতাই

উচ্চকন্ঠ   03-Jan-2026   66

Photo

এফএনএস:মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক বিকাশ দোকান মালিকের কাছ থেকে দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ককটেলের আঘাতে দোকানমালিক আহত হয়েছেন। গত শুক্রবার রাত ১০টার দিকে তেরোঘরিয়া গ্রামের মোবাইল টাওয়ার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। আহত দোকান মালিক নাহিদ হাসান তেরোঘরিয়া গ্রামের বেগা শেখের ছেলে।পুলিশ জানায়, নাহিদ হাসানের মালিকানাধীন ‘এমএস টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স’ দোকানটি বন্ধ করার সময় তিনজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে তাকে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তারা দোকানের নগদ ও বিকাশ লেনদেনের দুই লাখ টাকা তার কাছে থাকা ব্যাগ থেকে ছিনিয়ে নেয়। নাহিদ হাসান বাধা দিলে ছিনতাইকারীরা রামদা দিয়ে আঘাত করে এবং পালিয়ে যাওয়ার সময় একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।আহত নাহিদ হাসান জানান, তিনি প্রতিরোধ করতে গেলে ককটেল বিস্ফোরণের ফলে তার হাতে আঘাত লাগে। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেওয়া হয়।খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মেহেরপুর সদর থানার ওসি হুমায়ন কবির বলেন, ককটেল হামলায় বিকাশ দোকান মালিক আহত হয়েছেন এবং তার কাছে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

office@ukantho.com


Photo

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নী জেনারেল পদে দেখতে চান আইনজীবী ও মহেশপুরবাসী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মহেশপুরের গর্ব ও অহংকার ব্যরিস্টার...

Photo

কালীগঞ্জে মাদকের ভয়াবহ বিস্তারে ধ্বংসের মুখে যুবসমাজ, উদ্বীগ্ন এলাকাবাসী

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দিন দিন...

Photo

কালীগঞ্জে সাবেক পৌর মেয়র ও আ’লীগ নেতা বিজু আটক

শাহিনুর রহমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক...

Photo

চিলাহাটি এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে চিলাহাটি আন্তনগর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত