বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে কৃষকের সাড়ে ৪ বিঘা জমির আখ ক্ষেত চষে দিল সন্ত্রাসীরা

উচ্চকন্ঠ   20-Apr-2026   145

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে এক কৃষকের সাড়ে ৪ বিঘা জমির আখক্ষেত ট্রাক্টর দিয়ে চষে নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। সোমবার (২০ এপ্রিল) বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক নান্নু বাদী হয়ে কালীগঞ্জ থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী কৃষক নান্নু জানান, তিনি ২০২৩ সাল থেকে বৈধভাবে রেলওয়ের কাছ থেকে প্রায় দুই একর জমি লিজ নিয়ে নিয়মিত চাষাবাদ করে আসছেন। প্রতি বছর তিনি নির্ধারিত লিজের অর্থ পরিশোধ করে আসছেন। চলতি মৌসুমে ওই জমিতে আখের চাষ করে ভালো ফলনের আশায় ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই তার সেই স্বপ্ন ভেঙে যায়।
তার অভিযোগ, স্থানীয় শিবনগর গ্রামের শাকিল, বিষু ও বড় মনি নামের তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে জমিটি ছেড়ে দেওয়ার জন্য তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। বৈধভাবে লিজ নেওয়া জমি ছাড়তে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।
নান্নু বলেন, ঘটনার দিন সকালে তারা সংঘবদ্ধভাবে আমার জমিতে প্রবেশ করে ট্রাক্টর দিয়ে প্রায় সাড়ে ৪ বিঘা জমির আখ চষে নষ্ট করে দেয়। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে। মিলের ঋণ ও ধারদেনা করে চাষ করেছি, এখন আমি দিশেহারা।
তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, ক্ষেত নষ্ট করার একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

হরিণাকুন্ডুতে ৫০ জামায়াত নেতাকর্মীর বিএনপিতে যোগদান, জামায়াতের অস্বীকার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট...

Photo

নেতাকর্মীদের ফুটপাত থেকে সড়কে না নামার অনুরোধ ফখরুলের

এফএনএস: লন্ডনে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দেশে ফিরছেন...

Photo

আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই: সিইসি

এফএনএস: আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চান উল্লেখ করে প্রধান নির্বাচন...

Photo

নড়াইল-০১ আসনে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থীর গণসংযোগ ও মোটরশোভাযাত্রা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-০১ আসনে ইসলামী আন্দোলন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত