বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নড়াইল-০১ আসনে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থীর গণসংযোগ ও মোটরশোভাযাত্রা

উচ্চকন্ঠ   27-Aug-2025   49

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-০১ আসনে ইসলামী আন্দোলন মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল আজিজ নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুরে কালিয়া উপজেলা সদর থেকে মোটরশোভাযাত্রা সহকারে গণসংযোগ শুরু করেন। হাজারো নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে নির্বাচনী এলাকার সালামাবাদ, কলাবাড়িয়া, বাঐসোনা, জয়নগর, খাশিয়াল, হামিদপুর, পহরডাঙ্গা ইউনিয়নসহ চাপাইল ব্রিজ, বড়দিয়া বাজার ছাড়াও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিঞ্চুপুর মাধ্যমিক মাঠে শোভাযাত্রা শেষ হয়।

এর আগে কালিয়ার শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজ মাঠে সমাবেশে বক্তব্য রাখেন-নড়াইল-০১ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, নড়াইল-০২ আসনের এমপি প্রার্থী মাওলানা তাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামান, কালিয়া উপজেলা শাখার সভাপতি আলি হুসাইন, সাধারণ সম্পাদক কাজী মহসিন আলী, নড়াগাতী থানা শাখার সভাপতি হাফেজ হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, কালিয়া পৌর সভাপতি মুফতি আলী আজগর, সাধারণ সম্পাদক ফরহাদ শেখ, যুব আন্দোলন কালিয়া শাখার সভাপতি মাওলানা আবুল হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা নাহিদ ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-০১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আজিজ বিজয়ী হবে ইনশাল্লাহ। বিজয়ী হলে নির্বাচনী এলাকার সড়ক, সেতু, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে। সব ধর্মের মানুষের নাগরিক সুবিধাসহ ন্যায্য অধিকার বুঝে দেয়া হবে।

office@ukantho.com


Photo

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখেই যেন তফসিল ঘোষণা হয়: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা...

Photo

সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে: সারজিস

এফএনএস: বাংলাদেশ পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন নিয়ে অন্তর্বর্তী...

Photo

জ্বালানি নিয়ে উদ্বেগের কারণ নেই: সমবায় প্রতিমন্ত্রী

এফএনএস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম...

Photo

ঝিনাইদহের হাটগোপালপুরে নব-গঠিত ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা

হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত