প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি: শাস্তির বদলে পুরষ্কার! সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা
উচ্চকন্ঠ 30-Jun-2026 679
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তিকারীকে শাস্তির বদলে পুরষ্কৃত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে প্রশাসনের প্রতি চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্যদিকে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসী অভিযোগ করেছেন, গত ২৮ জুন বেলা আনুমানিক ১২ টার দিকে শহরের কলেজপাড়ার কলেজ গেট সংলগ্ন একটি চায়ের দোকানে বসে একই এলাকার ননী গোপাল দাসের ছেলে প্রশান্ত দাস ইসলাম ধর্ম সম্পর্কে চরম কটুক্তি ও অশালিন ভাষা প্রকাশ করতে থাকেন। একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত ইসলামধর্মের লোকেরা এর প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। ফলে প্রশান্ত দাস বিপদ বুঝতে পেরে ঘটনাস্থল থেকে সটকে পড়েন।
ঘটনাটি দ্রুত শহরে ছড়িয়ে পড়লে ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশংকা দেখা দেয়ায় পুলিশ দুপুর ২টার দিকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তিকারী প্রশান্ত দাসকে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যান।
অভিযোগ উঠেছে প্রশান্ত দাস আটকের পর থেকে গভীররাত পর্যন্ত বিভিন্ন ভাবে দেনদরবার ও দর কষাকষির এক পর্যায়ে পুলিশ আটক প্রশান্ত দাসকে ছেড়ে দেয়। প্রশান্ত দাসকে থানা থেকে ছেড়ে দেওয়ার খবর পরদিন সকালে শহরে ছড়িয়ে পড়লে মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে চরম অসন্তোষ ও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এলাকাবাসী জানান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের হোতা প্রশান্ত দাসকে শাস্তির পরিবর্তে ছেড়ে দেয়ায় প্রশাসনের প্রতি ধর্মভিরু মুসলিমদের আস্থার সংকট দেখা দিয়েছে। জানাগেছে ইতিমধ্যে প্রশান্ত দাস গা ঢাকা দিয়েছে। তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, প্রশান্ত দাসের বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি বা ঘটনার প্রমাণও পাওয়া যায়নি। এ প্রতিনিধি দুজন প্রত্যক্ষদর্শী ধর্ম সম্পর্কে কটুক্তির ভিডিও সাক্ষাৎকার প্রদান করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে লক্ষ লক্ষ মানুষ নিজ কানে শুনেছেন এমন প্রশ্ন করা হলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান। সচেতন মহল শতকরা ৯৫ ভাগ মুসলিম দেশে ধর্ম সম্পর্কে কটুক্তিকারীকে শাস্তির পরিবর্তে ছেড়ে দেওয়ায় অনেকে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটাতে উৎসাহিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
office@ukantho.com