সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে: জামায়াত আমির

উচ্চকন্ঠ   22-Nov-2025   81

Photo

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফেব্রæয়ারিতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সেটা আমাদের তৈরি করতে হবে। আপনারা প্রস্তুত থাকুন, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে। আমরা কোনো সংকট তৈরি হতে দেব না। শনিবার বিকেলে চট্টগ্রাম নেমে নগরের চকবাজার প্যারেড মাঠে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। এরআগে হেলিকপ্টারযোগে নগরের চকবাজারের প্যারেড মাঠে অবতরণ করেন তিনি। দিনের কর্মসূচি অনুযায়ী জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান আকবর শাহ থানার আল জামিয়াতুল ইসলামিয়া (পূর্ব ফিরোজ শাহ কলোনি) বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর তিনি সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রাতে দশটার দিকে বিমান যোগে চট্টগ্রাম ত্যাগ করবেন। পিআর নিয়ে জামায়াতে ইসলামীর দাবি অব্যাহত আছে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, পিআরের দাবি বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে। আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি, পিআর আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। ডা. শফিকুর বলেন, স্থানীয় নির্বাচনের কথা বলছি না, এখন তা সম্ভব নয়। এই সময়ের মধ্যে আমরা অবাস্তব কথা বা দাবি করছি না, করবোও না। আমি জামায়াতের বিজয় চাই না, জনগণের বিজয় চাই। নির্বাচনের দিন গণভোট ভালোভাবে চাই না। নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে।

office@ukantho.com


Photo

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

এফএনএস: কুষ্টিয়া শহরের হাউজিং এলাকা থেকে উর্মি খাতুন (৩৫) নামে এক গৃহবধূর...

Photo

কালীগঞ্জে বিএনপির করা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে জামায়াতের পাল্টা সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জামাল ইউনিয়নে সংঘঠিত সহিংসতায়...

Photo

এমপি মসিউর রহমানের কবর জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী কর্মসূচি শুরু করলেন এমএ মজিদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-২ আসনে (সদর-হরিণাকুন্ডু) বিএনপির...

Photo

ঝিনাইদহে বাসে র‍্যাবের অভিযান: সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ জব্দ, আটক নেই

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত