সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

র‍্যাব পরিচয়ে যাত্রীবাহী বাসে ডাকাতি, প্রধান আসামি গ্রেপ্তার

উচ্চকন্ঠ   25-May-2025   48

Photo

এফএনএস: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানাধীন কেওঢালা এলাকায় র‍্যাব পরিচয়ে যাত্রীবাহী বাসে ডাকাতির মামলার একাধিক ওয়ারেন্টভুক্ত প্রধান পলাতক আসামি মো আল-আমিনকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ডেমরা থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সনদ বড়ুয়া বলেন, কতিপয় ব্যক্তি ১৪ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাব পরিচয় দিয়ে যাত্রীবাহী বাস থেকে জোরপূর্বক দুবাই প্রবাসী আবু হানিফ এর কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার ডাকাতি করে পালিয়ে যান। ডাকাতির ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ও চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে ভিকটিম আবু হানিফ বাদী হয়ে নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনা র‍্যাব-৩ এর নজরে আসলে তাদের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ডেমরা থানাধীন এলাকা থেকে একাধিক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আল-আমিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব। জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তার আসামি দীর্ঘদিন যাবৎ বন্দর ও বিভিন্ন এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানায়। এছাড়াও ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রমের দায়ে বিভিন্ন থানায় তার নামে ১২টি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

office@ukantho.com


Photo

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কালীগঞ্জে মোবাইল কোর্ট, দুই ব্যবসায়ীকে জরিমানা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের...

Photo

বাংলাদেশে বিপ্লবের এক বছর, আশা পরিণত হচ্ছে হতাশায়: নিউইয়র্ক টাইমস

এফএনএস: এক বছর আগে, বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা ছাত্রদের ওপর নির্মম...

Photo

সাংবাদিকরা এক অনিশ্চিত জীবনে বাস করেন: হাসনাত

এফএনএস:সাংবাদিকরা এক অনিশ্চিত জীবনে বাস করেন বলে মন্তব্য করেছেন জাতীয়...

Photo

ঘুস বাণিজ্যের অভিযোগে কাশিয়ানী থানার ওসি ক্লোজড

এফএসএস: অনিয়ম ও ঘুস বাণিজ্যের অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত