রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ময়মনসিংহে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   27-Mar-2025   41

Photo

এফএনএস: তুই বলার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহ নগরীতে মো. সজীব নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে হামিদ উদ্দিন রোডে এই হত্যাকান্ড ঘটে। নিহত সজীব হামিদ উদ্দিন রোডের আবুল কামাল আজাদের ছেলে। তিনি বাবার হোটেল পরিচালনায় সহযোগিতা করতেন। কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, বড় ভাই ছোট ভাই দ্বন্দ্বে খুন হয়েছে সজীব। রাতে হামিদ উদ্দিন রোডের শফিক মিয়ার ছেলে মন্টি এবং সজীবসহ বেশ কয়েকজন আড্ডা দিচ্ছিল। এ সময় সজীব মন্টিকে তুই বলায় দুই জনের মধ্যে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার যাঁতি এনে সজীবকে কুপিয়ে আহত করে। তিনি আরও জানান, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। ঘটনার পরপরই মন্টি গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

রংপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ১, আশপাশ যেন যুদ্ধবিধ্বস্ত এলাকা

এফএনএস: রংপুর নগরীর সিও বাজারে একটি এলপিজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ...

Photo

ঝিনাইদহ পুলিশ সুপারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন...

Photo

কুমিল্লায় সেপটিক ট্যাংকে মিললো শিশুর লাশ

এফএনএস:কুমিল্লার চৌদ্দগ্রামে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর...

Photo

হবিগঞ্জে পতাকা উত্তোলনের পর আ. লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

এফএনএস: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সামনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত