বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী

উচ্চকন্ঠ   20-Oct-2026   16

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পিছনে কাজ করতে হবে, এই পথে কেউ অন্তরায় হয়ে থাকলে সে দল থেকে ছিটকে পড়বে। মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচনn নিয়ে একটা ফর্মুলা দেবেন, কিভাবে কাজ করতে হবে। এর বাইরে কেউ গেলে তাকে দলছুট করা হবে। দলের মধ্য থেকে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবে না।

আজ (২০ অক্টোবর) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে মতoবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় আইনমন্ত্রী বলেন, প্রত্যেকটা ইউনিয়নের একটা রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীর কম্পিউটার সিষ্টেমে থাকবে। প্রত্যেকটি ইউনিয়নের তথ্য প্রধানমন্ত্রীর কাছে থাকবে। মনে রাখবেন, আগামী স্থানীয় নির্বাচনে দল চাচ্ছে উইbনিং ক্যান্ডিডেট। দলের বড় নেতা মনোনয়ন পেয়ে যদি ভোটে পরাজয়ের শঙ্কা থাকে, তাহলে যত বড় নেতাই হোক, তাকে দল সুযোগ দেবে না।


মন্ত্রী আরও বলেন, আমার দল যদি না জেতে তাহলে আমার মতো বড় নেতা দিয়ে কি হবে? আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসতো, তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, আমি যত ভালো মানুষই হই না কেন, তাiতে কিছু যাবে আসবে না ।

ইউনিয়ন নির্বাচনে কেমন প্রার্থী দেবে বিএনপি এমন ইঙ্গিত দিয়ে মন্ত্রী আরও বলেন, দল আমার কাছে সবচেয়ে বড় আমানত। আপনার পছন্দের প্রার্থীকে প্রার্থী দিলেন, কিন্তু সে যদি না জেতে তাহলে হবে না। আমরা সব নজরে রাখছি। যদি দেখি আপনি দলের সাথে বেইমানী করছেনস দলের উর্দ্ধে উঠে বিকল্প কিছু করছেন, তাহলে কিন্তু আমারও অধিকার আছে আপনাnকে ধরার।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

চট্টগ্রামে হোটেল থেকে এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, রক্তাক্ত স্ত্রী

এফএনএস: চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আমিনুল...

Photo

কালীগঞ্জে শিবির নেতা ও জুলাই যোদ্ধার উপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ ছাত্র শিবিরের এম...

Photo

রংপুরে ক্যাবল অপারেটর কার্যালয়ে হামলা, যুবদলের ২ নেতাকে বহিষ্কার

এফএনএস: রংপুর নগরীতে ক্যাবল অপারেটর কার্যালয়ে হামলা, ভাঙচুর, কর্মকর্তাদের...

Photo

নড়াইলে ৮৫ বছরের বৃদ্ধার জমি লিখে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার চরশালিখা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত