মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

লক্ষ্মীপুরে ফার্মেসির আড়ালে মদ বিক্রি, আটক ৩

উচ্চকন্ঠ   19-Sep-2025   53

Photo

এফএনএস: লক্ষ্মীপুরে ফার্মেসির ব্যবসার আড়ালে মদ বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। গত বৃহস্পতিবার রাতে জেলা শহরের থানা সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ২৩ বোতল মদ জব্দ করা হয়। আটকরা হলেন-পৌর এলাকার বাঞ্চানগর গ্রামের মৃত রাধা বল্লভ সাহার ছেলে কিশোর কুমার সাহা (৬২), তার ছেলে জয় সাহা (৩০) এবং মৃত অনিল চন্দ্র বাচার ছেলে শ্রীধাম চন্দ্র বাচার (৪৩)। লক্ষ্মীপুর সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের থানা রোড এলাকার নদী বাংলা রশীদ চৌধুরী কমপ্লেক্স সংলগ্ন জয় ফার্মা নামে একটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। ফার্মেসির পেছনে কিশোর কুমার সাহার বাসা থেকে ২৩ বোতল মদ জব্দ করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ খালি বোতলও পাওয়া যায়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ফার্মেসি ব্যবসার আড়ালে তারা দীর্ঘদিন ধরে মদ বিক্রি করছিলেন। আইনি ব্যবস্থা নিতে আটক তিনজনকে জেলা সদর থানায় হস্তান্তর করা হবে।

office@ukantho.com


Photo

তারেক রহমানের আহ্বানে প্রার্থিতা প্রত্যাহার করছেন বিদ্রোহীরা

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের সঙ্গে আসন সমঝোতার পরও...

Photo

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন: সাইদুর আহ্বায়ক, জীবন সদস্য সচিব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলায় গঠিত হয়েছে বৈষম্যবিরোধী...

Photo

বগুড়ায় ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ-শিবির, তারেক রহমানকে স্মারকলিপি

এফএনএস: বগুড়ায় ছাত্রদলের সদ্য ঘোষিত তিনটি কমিটিতে কার্যক্রম নিষিদ্ধ...

Photo

কালীগঞ্জ শহরের অফদা খাল ভূমি দস্যুদের দখলে: পানিবন্দি শতাধিক পরিবারের মানবেতর জীবন-যাপন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: সঠিক রক্ষনা-বেক্ষনের কারনে দূষন এবং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত