বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নজরুলের সাম্য ও মানবতার চেতনায় ঝিনাইদহে গণশিল্পী সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠান

উচ্চকন্ঠ   29-Aug-2026   16

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সাম্যের কবি, বিদ্রোহী কবি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যু দিবস এবং নজরুল বর্ষ উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ গণশিল্পী সংস্থা, ঝিনাইদহ আঞ্চলিক শাখার আয়োজনে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণশিল্পী সংস্থার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান সবুজ । অনুষ্ঠানে আলোচনা ও সংগীত পরিবেশন করেন জনাব মাহমুদুল হাসান বাংলাদেশ গণশিল্পী সংস্থার অন্যতম সংগঠক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এছাড়া সংগীত পরিবেশন করেন সোহেল রিজভী।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গীতিআলেখ্য, যার নির্দেশনায় ছিলেন কাত্তিক বিশ্বাস। গীতিআলেখ্যের মাধ্যমে নজরুলের জীবন, দর্শন, সাম্য, মানবতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে তাঁর প্রতিবাদী চেতনাকে তুলে ধরা হয়।
নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদী চেতনাকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে গান, কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কবির সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস ছিল স্পষ্ট।
বক্তারা বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন—তিনি নিপীড়িত মানুষের কবি, সাম্যের কবি, মানবতার কবি। তাঁর সাহিত্য ও সংগীতে প্রতিফলিত হয়েছে শোষণমুক্ত, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সমাজের স্বপ্ন। তাই নজরুলের মৃত্যু দিবস পালন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাঁর আদর্শকে ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করতে হবে।

office@ukantho.com


Photo

শৈলকুপায় শতাধিক ভ্যানচালকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঝিনাইদহের...

Photo

ঝিনাইদহ-৪ আসনকে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক আসন গড়তে চাই: আবু তালিব

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াত ইসলামী...

Photo

সুন্দর-সুষ্ঠু নির্বাচন দেওয়াটা জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি: সিইসি

এফএনএস: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন,...

Photo

শেখ হাসিনার মামলার অগ্রগতি চূড়ান্ত পর্যায়ে: ট্রাইব্যুনালের প্রসিকিউটর

এফএনএস: জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলাগুলোর মধ্যে ক্ষমতাচ্যুত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত