শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে অস্ত্র-মাদকসহ দুর্ধর্ষ কারবারি গ্রেপ্তার, এলাকায় স্বস্তি

উচ্চকন্ঠ   17-Aug-2026   17

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে দেশীয় তৈরি পিস্তল, চার রাউন্ড গুলি ও ৫০ গ্রাম গাঁজাসহ আরশেদ (৩৫) নামে এক মাদক ও অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কাজীরবেড় ইউনিয়নের সামন্তা চারাতলা পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সাব-ইন্সপেক্টর অপূর্ব বিশ্বাসের নেতৃত্বে একটি অভিযানিক দল আরশেদের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্রের দাবি, গ্রেপ্তার আরশেদ দীর্ঘদিন ধরে মহেশপুর সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্রের কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তার গ্রেপ্তারে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
গ্রেপ্তার আরশেদ মহেশপুর উপজেলার সামন্তা চারাতলা পাড়ার বাসিন্দা। তার বাবার নাম মশিয়ার আলী।
অভিযান শেষে গ্রেপ্তার আরশেদকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মাদকের বিষয়ে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

office@ukantho.com


Photo

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে হাদির ওপর হামলা: বিএনপি

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভায়াগ্রা ও মদ উদ্ধার, দুই নারী আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও...

Photo

ঝিনাইদহে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হামদহে ট্রাক চাপায় স্বাধীন...

Photo

কালীগঞ্জ এম.ইউ কলেজিয়েট স্কুলের জমিদাতা ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাহাবুবার রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ এম.ইউ কলেজুয়েট...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত