বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ এম.ইউ কলেজিয়েট স্কুলের জমিদাতা ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাহাবুবার রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   23-Nov-2025   61

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ এম.ইউ কলেজুয়েট স্কুলের জমিদাতা ও প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবীদ ও সাবেক পৌর মেয়র মরহুম আলহাজ্ব মাহাবুবার রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মরহুমের ছোট ভাই আলহাজ্ব মফিজুর রহমান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরও উপস্থিত ছিলেন মরহুমের যোগ্য উত্তরসূরি তার দুই পুত্র মোঃ আসাদুজ্জামান মিঠু ও মোঃ কামরুজ্জামান কমল। তারা তাদের পিতার আদর্শ, নীতি ও সমাজের প্রতি তার অসামান্য অবদান স্মরণ করে আবেগাপ্লুত হন।
বক্তারা বলেন, আলহাজ্ব মাহাবুবার রহমান শুধু একজন সফল প্রতিষ্ঠান নির্মাতা নন, তিনি শিক্ষাবিস্তার, মানবসেবা ও এলাকার মানুষের উন্নয়নে আজীবন কাজ করে গেছেন। বিশেষ করে এম.ইউ কলেজিয়েট স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে তিনি হাজারো শিক্ষার্থীর শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন।
অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ স্থানীয় অসংখ্য মানুষ দোয়া মাহফিলে অংশ নেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

office@ukantho.com


Photo

নির্বাচনে অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে রায় দেবে জনগণ: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ...

Photo

ঝিনাইদহে চাঞ্চল্যকর শিশু সাবা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের বহুল...

Photo

শৈলকুপায় ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের রেলিং ভেঙে নদীতে, চালক ও হেলপার নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক নিয়ন্ত্রণ...

Photo

বগুড়ায় পেট্রলপাম্প কর্মকর্তাকে হত্যা, কর্মচারী আটক

এফএনএস: বগুড়ায় পেট্রলপাম্পের এক কর্মকর্তাকে গলা কেটে হত্যার ঘটনায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত