মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মাগুরায় র‍্যাবের চেকপোস্টে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ

উচ্চকন্ঠ   25-Mar-2026   68

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাগুরা সদর উপজেলার ট্রাক টার্মিনাল এলাকায় র‍্যাবের চেকপোস্টে অভিযান চালিয়ে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
ঝিনাইদহ র‍্যাব-৬ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‍্যাব-৬ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
তিনি আরও জানান, মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানার লক্ষ্মীকান্দর এলাকায় নির্মাণাধীন ট্রাক টার্মিনালের সামনে চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্টে একটি পিকআপ তল্লাশি করে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পিকআপে থাকা মো. অহিদুল ইসলাম (৩৪) ও মো. আরিফুল লস্কার (২৫) নামে দুইজনকে আটক করা হয়। তাদের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়।
র‍্যাব জানায়, আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাগুরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ আটক দুইজনকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

office@ukantho.com


Photo

অর্ধ কোটি টাকার লেনদেন, শিক্ষার্থীদের হাতে নোট গাইডের তালিকা: কর্তৃপক্ষ নীরব কেন?

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাধ্যমিক শিক্ষার্থীদের...

Photo

যশোরে বিপুল পরিমাণ জাল নোটসহ এক কিশোর আটক

এফএনএস যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৯ লাখ ২০ হাজার জাল টাকার নোটসহ...

Photo

সেবাগ্রহীতার উপর হামলা। ঝিনাইদহ পৌরসভার ৬ কর্মচারী বরখাস্ত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সেবাগ্রহীতাকে মারধর করার...

Photo

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কালীগঞ্জ বিএনপির তিন গ্রæপই একাট্টা, মসজিদ ও মাদ্রাসার নির্মাণকাজে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত