সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে: গোলাম পরওয়ার

উচ্চকন্ঠ   13-Aug-2025   38

Photo

এফএনএস: বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে। নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক বলা হলেও, প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণের সঙ্গে প্রতারণা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বুধবার সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আরাফাত আবাসিক এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নির্দলীয় সরকারের অধীনেই ‘জুলাই সনদের’ আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে সেই আলোকে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। তিনি বলেন, সারা দেশে দাঁড়িপাল্লা প্রতীকের অনুকূলে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ অবাধ ও নির্বিঘ্নে নিজেদের ভোট প্রয়োগ করতে পারলে ইসলামী আদর্শের শক্তিকেই ভোট দিয়ে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করবে। আরাফাত নগরের চকমথুরাবাদ ভোট কেন্দ্র কমিটির সভাপতি মো. মতিউর রহমান হাওলাদারের সভাপতিত্বে ও হরিণটানা থানার ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আমির হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও মিয়া গোলাম কুদ্দুস, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, হরিণটানা থানা আমীর আব্দুল গফুর, ডুমুরিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, ইসলামীর আন্দোলন বাংলাদেশ এর হরিণটানা থানা নেতা হারুন অর রশীদ ও উপজেলা হিন্দু কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেবক প্রসাদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সোনাডাঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান নাঈম, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি আল আমিন গোলদার, হরিণটানা থানা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ব ম মনিরুল ইসলাম, মো. সেলিম বাহার, মো. মশিউর রহমান রমজান, মাওলানা ইমরান হোসেন, ডা. মো. ইসমাঈল হোসেন, মো. রফিকুল ইসলাম, রাসেল গাজী, আব্দুল বারেক মোল্লা, মো. শহিদুল, মো. কামাল হোসেন, মো. মুজাহিদুল ইসলাম, মো. মজিবুর রহমান, হাফেজ ম এই সমাবেশের প্রধান অতিথি মিয়া গোলাম পরওয়ারের হাতে ফুল দিয়ে ইউপি সদস্য আবুল কালাম, সোলায়মান কাজী, বাচ্চু সরদার, বিশিষ্ট সমাজ সেবক আবু বকর ও সালাহউদ্দিনসহ বিভিন্ন দল থেকে ২০/২৫ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

office@ukantho.com


Photo

পিলখানা হত্যাকান্ড নিয়ে অনেক বছর আমাদের বিভ্রান্তিতে রাখা হয়েছে: প্রধান উপদেষ্টা

এফএনএস: দেশের প্রথমবারের মতো পালিত হচ্ছে ‘জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯...

Photo

গুম-খুন-ভোট কারচুপির জন্য আ. লীগের বিচার করতে হবে: ডা. জাহিদ

এফএনএস: জনগণের ওপর জুলুম-অত্যাচার, গুম, খুন এবং ভোট কারচুপির জন্য আওয়ামী...

Photo

ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি আসিফ কাজলের পিতার ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার...

Photo

যশোর যুবদলের বহিষ্কৃত নেতা জনি ঢাকা থেকে গ্রেপ্তার

এফএনএস: যশোরের ডিবি (গোয়েন্দা) পুলিশ ঢাকা থেকে ইস্কান্দার আলী জনি (৪২)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত