শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ১৬৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিএনপি নেতাকর্মীদের হাতে আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

উচ্চকন্ঠ   23-Jul-2026   34

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের আরাপপুর মাঝিপাড়া এলাকা থেকে ১৬৪ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম (নাম প্রকাশিত) নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা|
বুধবার (২২ জুলাই) রাত প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে| আটক মনিরুল ইসলাম শহরের ব্যবসায়ীপাড়ার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে|
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ দলীয় নেতাকর্মীরা আরাপপুর এলাকায় অবস্থানকালে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করেন| পরে তার দেহ তল্লাশি করে ১৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি করা হয়|
এ ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া ইয়াবাসহ আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়|
ঝিনাইদহ সদর থানার পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে| আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে|
এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী কার্যক্রম নিয়ে ইতিবাচক আলোচনা সৃষ্টি হয়েছে|

office@ukantho.com


Photo

আঞ্চলিক রাজনীতিতে চীনের উদ্যোগ ইতিবাচক: মির্জা ফখরুল

এফএনএস: আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ‍্যায়িত...

Photo

কালীগঞ্জে বিএনপির ভোট কেন্দ্র ভিত্তিক কর্মীসভা অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা, প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের...

Photo

আদালতের রায়ের প্রতিবাদ ও কারিগরি ছাত্রদের ছয় দফা দাবীতে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রাতিবেদক, ঝিনাইদহ: ছয় দফা দাবীতে ঝিনাইদহে সড়ক...

Photo

ঝিনাইদহে ঢালাই চলাকালীন ধ্বসে পড়ল ব্রিজের একাংশ: নিম্নমানের কাজের অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত