প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে জামায়াত ইসলামী উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
উচ্চকন্ঠ 07-Nov-2025 77
একরামুল ইসলাম তুষার,কালীগঞ্জে প্রতিবেদক: ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ থানা শাখার কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
৭ই নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ঝিনাইদহ ৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা শাখার সম্মানিত আমির আব্দুল হক মোল্ল্যা। আলোচনা সভা সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ থানা শাখার সেক্রেটারি লুৎফর রহমান। এছাড়া কালীগঞ্জ থানা শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
office@ukantho.com