মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলোচনার গুঞ্জন

উচ্চকন্ঠ   25-Dec-2025   92

Photo

এফএনএস: জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলোচনা চলছে বলে জানিয়েছে বিবিসি বাংলা। গণমাধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অন্যদিকে বৃহস্পতিবার সকালে বিষয়টি নিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিলুপ্ত হওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন- তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামাতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারাদেশে মানুষের, নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুত এই জোটের ঘোষণা আসতে পারে। আর এরিমধ্য দিয়ে কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে।
১) জামাতের থেকে এনসিপি চেয়েছিল ৫০ আসন, ধর কষাকষির সর্বশেষ পর্যায়ে সেটা ৩০ আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে।
২) জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি ২৭০ আসনে কোনো প্রার্থী দিতে পারবে না, সেগুলাতে জামাতকে সহযোগিতা করবে এনসিপি।
৩) জামাতের পক্ষ থেকে জোটসঙ্গী হিসেবে আসন প্রতি এনসিপি’কে নির্বাচনী খরচ দেওয়া হবে দেড় কোটি টাকা
৪) সমঝোতার ৩০ আসনে কারা কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামাতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন জামাতের অন্যতম আস্থাভাজন, নাসির উদ্দিন পাটোয়ারী আর জামাতের দিক থেকে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই দুইজন মিলেই এনসিপি’র ৩০ জন প্রার্থী চূড়ান্ত করবেন।
৫) ছোটন গং এর সাথে নাহিদ ইসলামের আরো এক ধাপ আগানো সমঝোতা হয়েছে। ছোটন গং জানিয়েছে, পশ্চিমারা প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে জামাতকে চায় না। সেই হিসেবে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী আর বিরোধী দলে গেলে নাহিদ হবে বিরোধী দলীয় নেতা।
এতো এতো তরুণ নিজের গোছানো ক্যারিয়ার, পরিবার পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল, একটা সম্ভাবনা তৈরি করেছিল, স্বপ্ন দেখেছিল; নাহিদ ইসলাম’রা বুধবার রাতে গিয়ে সেই স্বপ্নকে মাটিচাপা দিয়ে এসেছেন! এনসিপির কেউ এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। তাদের কারো বক্তব্যও পাওয়া যায়নি।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি খন্দকার...

Photo

ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা শহরে রেলপথ চাই বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা শহরে রেলপথ চাই...

Photo

ফরিদপুরে মাদকের টাকা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

এফএনএস: ফরিদপুর শহরে মাদকের পাওনা টাকা সংক্পুলিশ ও স্থানীয় সূত্রে...

Photo

বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল: ধর্ম উপদেষ্টা

এফএনএস: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত