বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নড়াইলের খোলা প্রান্তরে শোভা পাচ্ছে সাদা কাশফুল

উচ্চকন্ঠ   22-Sep-2025   62

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের বিস্তীর্ণ খোলা প্রান্তরজুড়ে এখন চোখ জুড়ানো এক দৃশ্য। সাদা কাশফুলে ঢেকে গেছে বিস্তীর্ণ অঞ্চল। শরতের আগমনী বার্তা নিয়ে দুলছে সাদা ফুলের ঢেউ, আর সেই সৌন্দর্যে মোহিত হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দা ও দুর দরান্ত থেকে আগত দর্শনার্থীরা।
চিত্রা নদীর তীরবর্তী মাঠ, বালুচর ও রাস্তাঘাটের পাশে সারি সারি কাশফুল যেন প্রকৃতির এক নান্দনিক আয়োজন। সকালে রোদে ঝলমল করা আর বিকেলে নরম আলোয় কাশের মাথা দোলানো সব মিলিয়ে সৃষ্টি করেছে এক স্বপ্নময় পরিবেশ।
কাশফুলের সাথে ছবি তুলতে আসা স্থানীয় তরুণ আসিফ খাঁন ও তানভীর শেখ নাইম বলেন,
প্রতিদিন বিকেলে এখানে এসে বন্ধুদের সাথে আড্ডা দেই। আমাদের বাসা পাশে হওয়ায় দুর দুরান্ত থেকে পরিচিত, আত্মীয়, বন্ধুরা আসে কাশফুলের সাথে ছবি,ভিডিও তুলতে আমাদের বাড়িতে বেড়াতে আসেন।প্রতিদিন এখানে আগত দর্শনার্থীরা ড্রোন উড়িয়ে ফেসবুক ও ইউটিউবাররা কন্টেন্ট তৈরি করে।
সেপ্টেম্বর মাস থেকে নড়াইল হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন (বালুর মাঠ) মহিষখোলা, চিত্রা নদী,নবগঙ্গা নদী ও মধুমতী নদীর তীরে, রেললাইনের পাশদিয়ে সহ নড়াইল জেলার বিস্তীর্ণ খোলা মাঠে শোভা পাচ্ছে সাদা সাদা কাশফুল।চোখে পড়ছে দলে দলে মানুষ ছুটে আসছে মোবাইল ক্যামেরায় বন্দি করতে এই প্রাকৃতিক সৌন্দর্য।
নড়াইল হাউজি বিল্ডিং ফিন্যান্স করপোরেশন (বালুর মাঠ) প্রচুর কাশফুল ফুটে হাজার হাজার হাজার নারী পুরুষ দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়।এখানে যতদিন কাশফুল থাকে ততদিন নতুন নতুন হরেকরকমের দোকান বসিয়ে মেলার পরিবেশ তৈরি হয়।
ছুটির দিন শুক্রবার ও শনিবার সববয়সী দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হয়।শিশুদের খেলাধুলা, তরুণদের ফটোশুট আর প্রকৃতিপ্রেমীদের আনাগোনায় জমে উঠেছে কাশফুল ঘেরা প্রান্তর। কেউ কেউ বলেন, এটি যেন গ্রামের বুকের উপর আঁকা সাদা তুলোর ছবি।
প্রতিদিন বালুর মাঠে হাঁটতে আসা রেশমা খানম ও ইসমাঈল হুসেইন বলেন,আমরা প্রতিদিন সকাল- বিকেলে শরীর চর্চা করি।এখানে সাদা সাদা কাশফুল ফুটেছে দেখলেই মনটা ভালো হয়ে যায় তবে এখানে দূরদূরান্ত থেকে অনেক দর্শণার্থী আসে এবং কাশফুল ছিড়ে নিয়ে যায় এবং গাছ মগ্ন নষ্ট করে যেটা কষ্টদায়ক।
যশোর জেলার বাঘারপাড়া ধলগাঁ থেকে আগত লিখন হোসেন বলেন, আমরা ৫ টা মোটরসাইকেল করে ১০ জন বন্ধু আসছি, ছবি ও কন্টেন্ট তৈরি করতে।এতো সুন্দর পরিবেশ ও নিস্তব্ধ প্রকৃতি যার টানে গতো দুবারো এসেছিলাম আমরা।
এই কাশফুল শুধু সৌন্দর্যের নয়, গ্রামবাংলার এক মৌসুমি ঐতিহ্য, যা প্রতি বছর শরতের আগমনে মনে করিয়ে দেয় প্রকৃতির চিরন্তন চক্র।

office@ukantho.com


Photo

শহরের মার্কেটগুলোতে নেই পর্যাপ্ত টয়লেট সুবিধা, ভোগান্তিতে ক্রেতারা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের বিভিন্ন বিপনী বিতান,...

Photo

রমজানের আগে নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐকমত্য আছে: আমীর খসরু

এফএনএস: রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐকমত্য আছে বলে...

Photo

বিচার-সংস্কার করুন, আমরাই নির্বাচনের ব্যবস্থা করে দেব: নাহিদ ইসলাম

এফএনএস: রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

Photo

নতুন বাংলাদেশে অনিয়ম-দুর্নীতি হতে দেওয়া যাবে না: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত