বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আরও এক পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

উচ্চকন্ঠ   28-Apr-2025   68

Photo

এফএনএস: সিলেট জেলার সাবেক পুলিশ সুপার বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত আব্দুল মান্নানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা এই বরখাস্তের প্রজ্ঞাপন প্রকাশ করে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সিলেট জেলা পুলিশের সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানের বিরুদ্ধে গোপালগঞ্জ মডেল থানায় গত ৮ জানুয়ারি মামলা হয়। এই মামলায় গত ৯ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, আব্দুল মান্নান বর্তমানে কারাগারে আছেন। তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ৯ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি বিধি অনুযায়ী, খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

office@ukantho.com


Photo

টালবাহানা না করে দ্রুত নির্বাচনের ঘোষণা দেন: খন্দকার মোশাররফ

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড....

Photo

কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা...

Photo

ঝিনাইদহে স্কুলের পাশেই তামাক বাইন সেন্টার ও ইটভাটা: দূষণে অসুস্থ ২১৬ শিক্ষার্থী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ রোডের...

Photo

ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজে শিবিরের ইফতার মাহফিল.

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজে শিক্ষক-শিক্ষার্থী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত