সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে চড়ক পূজায় পুণ্যার্থীদের ভিড়

উচ্চকন্ঠ   18-Apr-2025   51

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঢাক ঢোল, শঙ্খ আর উলু ধ্বনিতে মুখরিত চারপাশ। উৎসুক জনতার দৃষ্টি সুউচ্চ চড়ক, যেখানে ঝুলছে সনাতন ধর্মাবলম্বীর সাধক সন্ন্যাসীরা।
চড়ক পূজা বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাচীন লোক উৎসব। চড়ক গাছে চড়ক তোলার ভক্ত বা সন্ন্যাসী কে লোহার বরশির সাথে বাশ ও দড়ি দিয়ে বেঁধে দ্রুতবেগে ঘোরানো হয়। তার পিঠে বৃদ্ধ থাকে বানশলাকা, এমন করে একে একে ঘোরানো হয় ৭ সন্ন্যাসীকে। পিঠে বড়শি নিয়ে শূন্যের উপরে ভেসে বেড়ানো সন্ন্যাসীকে দেখতে ভিড় জমে হাজারো দর্শণার্থীর।
ঝিনাইদহের মহেশপুরে অনুষ্ঠিত হয়ে গেল চড়ক পূজা মেলা। দিনব্যাপী এ পূজাকে ঘিরে চলে গ্রামীন মেলাও। বিকেলে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও সকাল থেকে সন্ন্যাসী, পুণ্যার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পূজা প্রাঙ্গণ। প্রতি বছর চৈত্র সংক্রান্তি উপলক্ষে ফতেপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীরা চড়ক পূজার আয়োজন করে আসছে।এ উপলক্ষে বসে গ্রামীণ মেলা। পূজায় ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোরসহ বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা অংশ নেন।
ঝিনাইদহের মহেশপুর ২নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু জানান, ভক্তবৃন্দ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবেই চড়ক পূজা শেষ হয়েছে।
চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিগত ২০০ বছর ধরে একই স্থানে প্রতিবছর এই চড়ক পূজার মেলা হয়।

office@ukantho.com


Photo

১১ কোটি বকেয়া পাওনা টাকার দাবীতে মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: প্রায় ১১ কোটি বকেয়া পাওনা টাকার দাবীতে...

Photo

আ. লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিভিন্ন সংগঠনের মিছিল

এফএনএস: জুলাই গণহত্যা জড়িত থাকায় অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ...

Photo

ভারতকে সীমান্তে হামলা ও হত্যা বন্ধ করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর...

Photo

ঢাকার সঙ্গে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা শুরু করতে আগ্রহী বেইজিং

এফএনএস: বাংলাদেশ ও চীন একে অপরের সঙ্গে সম্পর্ক গভীর করতে সম্মত হয়েছে।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত