রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সিলেট থেকে নিখোঁজ ৪ শিশু ঢাকায় উদ্ধার

উচ্চকন্ঠ   03-Nov-2025   68

Photo

এফএনএস: সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানা। উদ্ধার হওয়া শিশুরা হলো- তানিম আহাম্মেদ (১২), আবদুল হাকিম (১২), তামিম (১২) ও সুহিন মিয়া (১৩)। ডিএমপি মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মাদ তালেবুর রহমান জানান, গত রোববার সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার করা একটি অধিযাচনপত্রের ভিত্তিতে শাহজাহানপুর থানা-পুলিশ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৫টার দিকে রেলওয়ে কলোনির একটি হোটেলে অভিযান চালিয়ে ওই চার শিশুকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ওই শিশুরা জানায়, তারা ট্রেনে সিলেট থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আসে। স্টেশনে নামার পর পথ হারিয়ে ফেলে এবং পরিচিত কারও সঙ্গে যোগাযোগ করতে পারেনি। পুলিশ জানায়, গত ছয় দিন ধরে ওই শিশুরা ওই এলাকায় একটি হোটেলে হোটেল বয়ের কাজ করছিল। উদ্ধারের পর নিরাপত্তা নিশ্চিত করে তাদের প্রকৃত অভিভাবকের কাছে হস্তান্তরের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

office@ukantho.com


Photo

বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা

এফএনএস: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের...

Photo

আস্থাসহ নানা সংকটে গ্রাম আদালত: সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ

হুমায়ুন কবির, কালীগঞ্জ,ঝিনাইদহ : আপন দুই ভাইয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত...

Photo

ঝিনাইদহ ১ আসনে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১...

Photo

মাশরুম চাষে বদলে গেছে শাহাজালালের জীবন, সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিব্দেক: ইচ্ছাশক্তি, সঠিক দিকনির্দেশনা ও...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত